
গজারিয়ায় পাওনা ৪০০ টাকাকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের হাতুড়ি পেটায় সাজিদুল ইসলাম মিম (২২) নামে আহত এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত মিম উপজেলার হোসেন্দী এলাকার ইসমানিরচর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে ও হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। এর আগে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হোসেন্দী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ছাত্রলীগকর্মী মিমকে আহত করে ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সংগ্রাম মোল্লা ও তার লোকজন। ঘটনার আট দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মিমের মৃত্যু হয়।
মামলার এজাহার ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বনভোজনে যাওয়ার জন্য ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক সংগ্রামের কাছ থেকে মিম ৪০০ টাকা ধার নেয়। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে মিম স্থানীয় নাজিরচর থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় পাওনা টাকার জেরে তার পথরোধ করেন সংগ্রাম মোল্লা (২৪) ও তার লোকজন। হামলায় সংগ্রাম ও তার সহযোগী আতাউর (২৭), সম্রাট (২২), তুষার (২০), সাব্বির (২২), নিজুম (২২), অপু (২২), আরজু (২০), শুভসহ (২০) অজ্ঞাতনামা আরও ১০-১২ জন অংশ নেয়।
হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, ‘সংগ্রাম, আতাউরসহ অভিযুক্তরা এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে চলেছে। বিভিন্ন সময় ইউনিয়ন পরিষদের সরকারি কাজেও ওরা বাঁধা দেয়।’
গজারিয়া থানার ওসি রইছ উদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় পূর্বে একটি মামলা হয়েছিলো। সেটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫