পটুয়াখালীতে প্রথমবারের মতো বিনা চাষে আলুর উৎপাদনে সফলতা পেয়েছেন কৃষকেরা। লবণাক্ত জমিতে কম খরচ, কম সার ও কম সেচ ব্যবহারে বেশি ফসল পাওয়ায় স্থানীয় কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। কৃষকদের এ বিষয়ে সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ।
জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ৫০ শতাংশ জমিতে আলুর আবাদ করেছে জাকির হোসেন নামের এক কৃষক। তাঁর এসব জমিতে ধান কাটার সঙ্গে সঙ্গে নরম কাদা মাটিতে কোনো ধরনের চাষ না দিয়েই মাটির মধ্যে নির্দিষ্ট দূরত্বে আলু রোপণ করা হয়। পরে আলুর খেতে পরিত্যক্ত খড়কুটা দিয়ে ঢেকে দেওয়া হয়। এতে কম খরচে, কম সার-পানি ব্যবহার করে অল্প দিনের মধ্যেই আলুর ভালো ফলন পাওয়া যাচ্ছে।
এ ছাড়া অন্যান্য এলাকায় বেশি ফলন হলেও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিনা চাষে এই আলু প্রতি একরে ২০ থেকে ২৫ টন পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে। ভালো ফলন পাওয়ায় খুশি জাকির হোসেনসহ স্থানীয় কৃষকেরা।
ধানখালী এলাকার কৃষক জাকির হোসেন বলেন, ‘আমাদের এলাকায় বিনা চাষে আলু পাওয়া যায়, এটা আমাদের জানাই ছিল না। কৃষি গবেষণা বিভাগ আমাদের এই আলুর বীজ দেয়। তাঁদের সহযোগিতায় বিনা চাষে ভালো আলু পাওয়া গেছে। আলুর ভালো ফলন হওয়ায় আমি খুশি। প্রতিবছরই এই আলু আবাদ করব।’
ওই এলাকার কৃষক জহিরুল ইসলাম বলেন, ‘বিনা পরিশ্রমে আলু আবাদ করা যায়, তা এই প্রথম দেখলাম জাকির ভাইয়ের খেত থেকে। আমাদের এই লবণাক্ত জমিতে ধান ছাড়া কিছুই হতো না। আমরা কৃষি কর্মকর্তাদের ধন্যবাদ জানাই আমাদের এলাকায় এই আলুবীজ দেওয়ার জন্য। এখন আমি নিজেও এই আলু আবাদ করব।’
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম বলেন, ‘যেহেতু দক্ষিণাঞ্চলে আমন ধান কিছুটা বিলম্বে কাটা হয় এবং পরবর্তী সময় জমি চাষ দেওয়াসহ প্রস্তুত করার সময় থাকে না, সে কারণে এই পদ্ধতি ব্যবহার করে সহজেই আলু চাষ বাড়ানো সম্ভব।’
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি আলু-৭২ এবং ৭৮ জাত দুটি প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেও ভালো ফলন দিতে পারে। এ কারণে লবণ ও তাপসহনশীল এই আলু চাষে কৃষকদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫