সন্ধ্যা সাড়ে সাতটা। কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা রেশমবাগান এলাকায় পাহাড়ের ওপর থেরওয়াদা বৌদ্ধবিহারে কঠিন চীবর দান উৎসব চলছে। এ উপলক্ষে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চের পাশে দেখা গেল বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি এলাকার ছেলেমেয়েদের পরিবেশনা উপভোগ করছেন। লাঠি হাতে পাহাড় ডিঙিয়ে অনুষ্ঠান দেখতে আসা মানুষটির নাম আপ্রুসী মারমা। বয়স ১০৩ বছর।
রেশমবাগান এলাকার সবাই তাঁকে চেনেন আপ্রুসী কার্বারি নামে। এর চেয়ে তাঁর বড় পরিচয়, তিনি একজন স্বনামধন্য যাত্রাশিল্পী। পার্বত্য অঞ্চলে যাত্রাশিল্পের অগ্রপথিকদের অন্যতম। এ বছরের ৩ জুলাই কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি তাঁকে যাত্রাশিল্পী হিসেবে সম্মাননা দিয়েছে।
কঠিন চীবর দান অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কথা হয় আপ্রুসী কার্বারির সঙ্গে। বয়সের কারণে স্মরণশক্তি কিছুটা লোপ পেয়েছে তাঁর। স্মৃতি হাতড়ে আপ্রুসী জানালেন, ১৯৬০-এর দশকে তাঁর যাত্রাপালায় অভিনয়ের হাতেখড়ি। কর্ণফুলী পেপার মিল এলাকার নাট্য পরিচালক ও স্বনামধন্য অভিনেতা শেখ মতিউর রহমান তাঁর নাট্যগুরু।
তাঁর হাত ধরেই আপ্রুসীর যাত্রাপালায় অভিনয় শুরু। তবে সেসব স্মৃতি এখন অনেকটা ধূসর হয়ে গেছে তাঁর। আপ্রুসী জানান, তিনি প্রায় ৫০০ যাত্রাপালা এবং মঞ্চনাটকে অভিনয় করেছেন। তবে বেশির ভাগ যাত্রাপালায় তিনি রাজা ও সেনাপতির চরিত্রে অভিনয় করেছেন। ‘আলো মতি প্রেমকুমার’, ‘রাজসিংহাসন’, ‘গরীবের মেয়ে’, ‘রূপবানের সংসার’, ‘মন্দিরে আজান’, ‘গৌরীমালা’, ‘জীবন্ত কবর’, ‘রাজমুকুট’, ‘মানুষ অমানুষ’, ‘জীবন্ত কবর’ ইত্যাদি আপ্রুসী অভিনীত জনপ্রিয় যাত্রাপালা। এসব যাত্রাপালায় রাতভর হাজারো দর্শক তাঁর প্রাণবন্ত অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন।
আপ্রুসী মারমা জানান, একসময় গ্রামগঞ্জে পাহাড়িদের উৎসব-পার্বণে অনেক যাত্রাপালা হতো, বিশেষ করে কাপ্তাইয়ের চিৎমরম, নোয়াপাড়া, রাইখালী, বিলাইছড়ি, কাউখালী, রাজস্থলী উপজেলা; খাগড়াছড়ি জেলার মানিকছড়ি, গুইমারাসহ বিভিন্ন পাহাড়ি গ্রামে বসত যাত্রার আসর। সদলবলে মাইলের পর মাইল হেঁটে সেসব যাত্রাপালায় অভিনয় করতে যেতেন আপ্রুসী ও তাঁর দলের সদস্যরা। রাতভর বিপুলসংখ্যক লোক সেসব যাত্রাপালা উপভোগ করত। এখন সেই অবস্থা নেই। ‘বিভিন্ন কারণে এখন আর যাত্রাপালা হয় না’ বলে আফসোস করলেন নিবেদিতপ্রাণ আপ্রুসী মারমা।
কাপ্তাইয়ের নাট্যজগতের আরেকজন খ্যাতিমান অভিনেতা ও পরিচালক এস এম ইসমাইল ফরিদ তাঁর সম্পর্কে বলেন, ‘আপ্রুসী কার্বারি মঞ্চের একজন জাত শিল্পী ছিলেন। আমি ‘রাজসিংহাসন’ যাত্রাপালায় প্রথম তাঁর সঙ্গে অভিনয়ের সুযোগ পাই। তিনি রাজার চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন।’
কাপ্তাইয়ের আরেকজন খ্যাতিমান মঞ্চ অভিনেতা বেলাল আহমেদ জানান, আপ্রুসী কার্বারি তাঁর নাট্যগুরু। ‘তিনি মঞ্চে এলে অন্য রকম পরিবেশ সৃষ্টি হতো। তিনি মঞ্চ ছাড়াও মরহুম নাট্য পরিচালক শেখ মতিউর রহমানের সঙ্গে ‘মেঘের অনেক রং’ এবং ‘সেতু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
কাপ্তাইয়ের এ সময়ের জনপ্রিয় অভিনেতা ও নাট্য নির্দেশক এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির নাটক বিভাগের প্রধান আনিছুর রহমান বলেন, ‘আপ্রুসী কার্বারি হলো আমাদের প্রেরণার উৎস। তাঁদের দেখা পথ ধরেই আমরা এগিয়ে যাচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫