ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে একজন ‘রাজাকারপুত্র’কে দলীয় প্রার্থী করার সুপারিশের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিকেলে আলফাডাঙ্গা বাজারের চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, চেয়ারম্যান হিসেবে ওই প্রার্থীর বাবার নাম পিস কমিটিতে থাকলেও তিনি কখনোই রাজাকার ছিলেন না।
এ সময় বক্তব্য দেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন খান, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৯ ডিসেম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা হয়। ওই সভায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম হোসেন খানের পক্ষে ১৩ জন ভোট দেন; কিন্তু পরে অনিয়ম করে তাঁর পক্ষে আট ভোট দেখিয়ে ‘রাজাকারপুত্র’ হারিচুর রহমান সোহানকে ১ নম্বর সম্ভাব্য প্রার্থী হিসেবে সুপারিশ করা হয়েছে।
হারিচুর রহমান সোহান বলেন, ‘আমার বাবার নামে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। আমি বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একসময় ঢাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন, ‘হারিচুর রহমানের বাবা রাজাকার ছিলেন না। তবে তিনি তৎকালে ইউনিয়ন বোর্ডে ছিলেন। সেই হিসেবে তাঁর নাম হয়তো পিস কমিটিতে থাকতে পারে। আর মনোনয়ন সভায় উপস্থিত ভোটাররা যেভাবে ভোট দিয়েছেন, সেভাবেই সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি।’
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, ‘আমরা গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫