গতকাল মধ্যরাতে পর্দা নামল বিশ্বের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের। সারা বিশ্বের অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ সিনেমাসংশ্লিষ্টদের অংশগ্রহণে এবারের উৎসব ছিল জমজমাট। গতকাল যখন এ প্রতিবেদন লেখা হচ্ছিল, তখনো চলছে চুলচেরা বিশ্লেষণ—কার হাতে উঠবে উৎসবের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম।
লালগালিচায় আনুশকা
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় শুভ সূচনা হলো বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। উৎসবের শেষবেলায়, মানে শেষের আগে দিন কানের লালগালিচায় হাঁটলেন তিনি। এদিন আনুশকা পরেছিলেন রিচার্ড কুইন ফল ২০২৩ কালেকশনের পোশাক। ক্রিম রঙের অফ শোল্ডার গাউন, উঁচু করে বাঁধা চুল, কানে স্টাড দুল—সব মিলিয়ে মোহময়ী আনুশকার লুক নজর কেড়েছে সবার। লালগালিচা পর্ব শেষ করে তিনি অংশ নেন দুবার স্বর্ণপাম বিজয়ী নির্মাতা কেন লোচের নতুন সিনেমা ‘দ্য ওল্ড ওক’-এর প্রিমিয়ারে।
আ সার্তে রিগায় চমক
শুক্রবার ঘোষণা করা হয় কান উৎসবের অন্যতম সেরা বিভাগ আ সার্তে রিগার ফলাফল। এবার ২০টি চলচ্চিত্রের মধ্যে প্রথম পুরস্কার জিতেছে যুক্তরাজ্যের নারী নির্মাতা মলি ম্যানিং ওয়াকারের প্রথম সিনেমা ‘হাউ টু হ্যাভ সেক্স’। এর বাইরে নিউ ভয়েস প্রাইজ পেয়েছে বালোজি নির্মিত ‘অমেন’, অনসাম্বল প্রাইজ পেয়েছে জোয়াও সালাভিৎসা ও রেনে নাদের মেসোরা নির্মিত ‘দ্য বুরিটি ফ্লাওয়ার’, ফ্রিডম প্রাইজ পেয়েছে মোহাম্মদ কোর্দোফানির ‘গুডবাই জুলিয়া’, সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন ‘দ্য মাদার অব অল লাইস’ প্রামাণ্যচিত্রের জন্য আসমা এল মুদির এবং জুরি পুরস্কার পেয়েছে কামাল লাজরাক পরিচালিত ‘হাউন্ডস’।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫