ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি শিশু-কিশোর দেশে ফিরেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোলে ইমিগ্রেশন পুলিশের হাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করে। গত এক থেকে সাত বছরে পাচার হওয়া এসব শিশু-কিশোরের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট ও বরিশালের বিভিন্ন এলাকায়।
তাদের আইনি সহায়তা দিতে ১৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, ছয়জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও পাঁচজনকে রাইটস যশোর নামের তিনটি বেরসকারি সংস্থা (এনজিও) গ্রহণ করেছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এ বি এম মুহিত হোসেন জানান, সংসারে অভাব-অনটনের কারণে ভালো কাজের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে ওরা ভারতে যায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।
অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এ সময় আইনি সহায়তা দিতে ভারতীয় মানবাধিকার সংস্থা লিলুয়া, ধ্রুব আশ্রম ও সুকন্যা হোম তাদের আদালত থেকে ছাড়িয়ে শেল্টার হোমে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় স্বদেশ প্রত্যাবাসন আইনে তারা দেশে ফেরার সুযোগ পায়।
ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তবে তা দেওয়া হবে বলে বলে জানান এই কর্মকর্তারা। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর (কনস্যুলার) এ এস এম আলমাস হোসেন জানান, অভিভাবকদের আরও সচেতন হতে হবে। যাতে এসব অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েরা বিপথগামী না হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫