দুর্ঘটনা এড়াতে ভাঙা হয় বাঁশের ঠেকনা দেওয়া সেতু। এটির অবস্থা এতই খারাপ ছিল যে, যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের হতাহতের আশঙ্কা ছিল। ঝুঁকি নিয়েই মানুষ ও যান চলাচল করত।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি এ বছররে ৬ মার্চ ভেঙে ফেলে, যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সে সঙ্গে জানানো হয়, কয়েক দিনের মধ্যে পুনর্নির্মাণকাজ শুরু হবে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাঙা সেতুর ওপর দিয়ে মানুষ আতঙ্কের মধ্যেই যাতায়াত করে আসছিলেন। ভয়ে থাকতে হতো কখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এই সেতুতে দুর্ঘটনায় মানুষ মারাও গেছে। তাই বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অবশেষে সেতুটি ভাঙা হলেও নির্মাণের আর কোনো উদ্যোগে চোখে পড়েনি।
স্থানীয় মো. বজলুর রহমান বলেন, ‘চার-পাঁচ বছর ধরে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বাঁশের ঠেকনা দিয়েই খাঁড়া করা ছিল।কর্তৃপক্ষ সেতুটি ভেঙে দিয়েছে; কিন্তু কেন যে কাজ শুরু করছে না, তা জানি না।’
কৃষক মো. জাকির হোসেন বলেন, ‘যানবাহন দিয়ে ফসল তোলার সময় খুব আতঙ্কে থাকতে হতো, কখন ভেঙে পড়ে সেতুটি। অবশেষে কর্তৃপক্ষের সুনজর পড়েছে সেতুটিতে।’
অটোচালক সুমন হোসেন বলেন, ‘দেবীপুর থেকে তিরাইল হয়ে গাংনীতে যাচ্ছিলাম। হঠাৎ লোকজন গাড়ি থামিয়ে বলে, সেতুটি ভেঙে ফেলেছে। তাই অন্য পথ দিয়ে ঘুরে যেতে হচ্ছে। যদি অতি দ্রুত সেতুটি নির্মাণ করা না হয়, তাহলে জনগণের ভোগান্তি চরমে পৌঁছাবে।’
বামন্দী ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কমল বলেন, তেরাইল হয়ে গাংনী যাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কের ভাঙা সেতুটি দিয়ে যানবাহন চলাচল এবং আতঙ্কের মধ্য দিয়ে জনগণ পার হয়।
তা ছাড়া তেরাইল মাঠের কৃষকদের জমির ফসল ঘরে তুলতে হয় এই ভাঙা সেতু দিয়েই। ঠিকাদার মো. মোখলেছুর রহমান বলেন, ‘মিস্ত্রি পাওয়া যাচ্ছে না তাই কাজ শুরু করতে দেরি হয়ে গেল। ইনশা আল্লাহ কয়েক দিনের মধ্যে কাজ শুরু করব।’
উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘সেতুটি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মানুষের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছিল। তাই ভেঙে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫