স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধা চলমান রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছেন শিক্ষকেরা। গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মধুপুর শাখার ব্যানারে উপজেলার ৩০টি মাদ্রাসার শিক্ষকেরা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট মধুপুর শাখার সভাপতি মো. আবু তাহের। এ সময় বক্তব্য দেন বানিয়াবাড়ী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. গোলাম মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মো. জালাল উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, জিয়াউল হক, মো. ইব্রাহিম খলিল, মো. বেলায়েত হোসেন, রিনা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতা নিয়ে দীর্ঘ ৩৮ বছর ধরে চলে আসছে। ২০০৩ সালে এসব মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো উপবৃত্তি চালু করা হয়। এতে মাদ্রাসা শিক্ষার্থীদের ঝরে পড়ার সংখ্যা কমে যায়। কিন্তু হঠাৎ করেই কোমলমতি শিশুদের উপবৃত্তি বন্ধ করা হলে শিক্ষার্থী ঝরেপড়া রোধ দূরের কথা, প্রতিষ্ঠান টিকিয়ে রাখা কঠিন হবে। এমন পরিস্থিতিতে অনতিবিলম্বে উপবৃত্তি প্রদান কার্যক্রম চালু করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫