ভিন্নধর্মী সিনেমায় অভিনয়ের জন্য বলিউডে বেশ আলোচিত আয়ুষ্মান খুরানা। ‘বাধাই হো’, ‘অন্ধাধুন’ ‘বালা’, ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’-এর মতো সুপারডুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ‘আর্টিকল ১৫’-এর মতো সিনেমা দিয়ে সমালোচকদেরও মন জয় করেছেন। তবে করোনাকাল থেকে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। ‘ডক্টর জি’, ‘অনিক’ ‘চণ্ডীগড় করে আশিকি’ সিনেমাগুলো বক্স অফিসে ব্যর্থ হয়েছে।
তাই বলে হাল ছাড়ার পাত্র নন আয়ুষ্মান। নিজের ব্যর্থতা ঝেড়ে ফেলতে প্রথমবারের মতো পর্দায় আসছেন অ্যাকশন হিরো হয়ে। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত। সিনেমায় মানব নামের একজন অ্যাকশন হিরো আয়ুষ্মান। ক্যারিয়ারের যখন তুমুল সময়, হরিয়ানায় একটি শুটিং চলাকালে অ্যাকসিডেন্ট করে সে। সেই থেকে পালিয়ে বেড়াচ্ছে মানব। বাঁচার জন্য একসময় পালিয়ে যায় লন্ডনে। জয়দীপ পিছু নেয় আয়ুষ্মানের।
আয়ুষ্মান বলেন, ‘এটি আমার জন্য ছক ভাঙা সিনেমা। আমি সাধারণত সামাজিক বার্তা দেওয়া সিনেমা করি হাসির মোড়কে। কিন্তু এটি পুরোই থ্রিলে ভরপুর।’
অ্যাকশন হিরোর চরিত্রে কাজ করাটাও একেবারে সহজ ছিল না আয়ুষ্মানের জন্য। একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার একটি দৃশ্য আছে। যদিও সব রকম সুরক্ষাই নেওয়া ছিল টেকনিশিয়ানদের তরফ থেকে, তবুও মন থেকে ভয় তাড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল, যেকোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। হাত-পা ঠাণ্ডা হয়ে আসছিল আমার।’
অনিরুদ্ধ আইয়ার পরিচালিত এই সিনেমায় আয়ুষ্মানের সঙ্গে আরও থাকছেন মিরবেল স্টুয়ার্ট, নোরা ফাতেহি ও মালাইকা অরোরা। আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘অ্যান অ্যাকশন হিরো’র হাত ধরে বক্স অফিসে আয়ুষ্মান খুরানা ঘুরে দাঁড়াতে পারেন কি না এখন সেটাই দেখার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫