ইসলাম মানুষকে আত্মসম্মান নিয়ে জীবনযাপনে উৎসাহিত করে। আত্মনির্ভরশীল হতে শেখায়। অপ্রয়োজনে মানুষের কাছে হাত পাতা ইসলাম অপছন্দ করে। এ কারণে রাসুল (সা.) ভিক্ষা করতে নিরুৎসাহিত করেছেন। যারা অপ্রয়োজনে ভিক্ষা করে, তাদের শাস্তি ও পরিণতির কথা বর্ণনা করেছেন। যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন করবে, তাদের জন্য রাসুল (সা.) একটি পুরস্কারের প্রতিশ্রুতিও দিয়েছেন।
হজরত সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দেবে যে সে অন্যের কাছে কিছু চাইবে না, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার হব।’ (আবু দাউদ) অন্য হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি (অকারণে) ভিক্ষা করতে থাকে, বিচার দিবসে তার চেহারায় কোনো মাংস থাকবে না।’ (বুখারি ও মুসলিম)।
সামুরা ইবনু জুনদুব (রা.) হতে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘অন্য কারও কাছে হাত পাতা ক্ষতের সমতুল্য (হীন ও শ্রান্তিকর)। সাহায্যপ্রার্থী নিজের মুখমণ্ডলকে এর দ্বারা ক্ষতবিক্ষত (লাঞ্ছিত) করে। অবশ্য শাসকের কাছে কোনো কিছু চাওয়া বা যে লোকের হাত পাতা ছাড়া আর কোনো উপায় নেই, তার কথা ভিন্ন।’ (তিরমিজি)।
হজরত জুবাইর ইবনে আওয়াম (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ রশি নিয়ে লাকড়ির আঁটি বেঁধে তা বিক্রি করে, এতে আল্লাহ তাআলা তার সম্মান রক্ষা করেন। এটা তার জন্য মানুষের কাছে ভিক্ষা করার চেয়ে উত্তম।...’ (বুখারি) ।
এ ছাড়া ভিক্ষা করার কারণে তিনটি হারাম কাজ সংঘটিত হয়। এক. আল্লাহর প্রতি অভিযোগ। দুই. ভিক্ষুক ভিক্ষার মাধ্যমে নিজেকে আল্লাহ ছাড়া অন্যের কাছে অপমানিত করে। তিন. ভিক্ষার মাধ্যমে অন্য ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়। (ইহয়াউ উলুমিদ্দিন, ইমাম গাজ্জালি)
আমজাদ ইউনুস, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫