
দক্ষিণ মহাসাগরে ভাসতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ (হিমশৈল) ‘এ ২৩ এ’। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় এক স্থানে আটকে থাকার পর পুনরায় সরে যাচ্ছে এটি। এই বিশাল আইসবার্গটি আকার লন্ডনের প্রায় দ্বিগুণ এবং এর ওজন প্রায় এক ট্রিলিয়ন টন। এই আইসবর্গটি গতিবিধির প্রভাব শুধুমাত্র তার আশপাশের এলাকা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক সমুদ্রস্তরের পরিবর্তন এবং পরিবেশগত পরিবর্তনগুলোর ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা।
মহাসাগরের নানা প্রজাতির জীবের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে কাজ করে এ ২৩ এ–এর মতো আইসবর্গগুলো। এটি গলে গেলে তা মহাসাগরের পুষ্টির বন্টনকেও প্রভাবিত করতে পারে। সামুদ্রিক জীববিজ্ঞানী এবং পরিবেশবিদদের জন্য এসব প্রক্রিয়া বুঝতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ১৩এ–এর বিচ্ছিন্ন হওয়া পৃথিবীর তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বর্তমানে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যে, এই আইসবর্গের গলে যাওয়া কীভাবে বৈশ্বিক সমুদ্রস্তরের পরিবর্তনে অবদান রাখবে। বড় আকারের বরফ গলার ফলে সমুদ্রস্রোত এবং আবহাওয়া পরিবর্তনের মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি হতে পারে, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের জলবায়ুতে প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞানীরা উন্নত স্যাটেলাইট প্রযুক্তি এবং মহাসাগরীয় তথ্য ব্যবহার করে এ১৩এ–এর গতিবিধির পূর্বাভাস দিতে পারেন। সমুদ্রস্রোতের গতিবিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এসব হিমশৈল।
বিজ্ঞানীদের ধারণা, এ২৩এ আইসবার্গটি সরতে সরতে শেষমেশ অ্যান্টার্কটিক মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌঁছাবে। সেখানে এই আইসবার্গকে উষ্ণ পানির সম্মুখীন হবে। একপর্যায়ে তা ভেঙে টুকরো টুকরো হয়ে গলে যাবে।
১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলচনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হয়েছিল আইসবর্গটি। এরপর এটি দক্ষিণ অর্কনি দ্বীপপুঞ্জের কাছে ওয়েডেল সাগরের তলদেশে আটকে ছিল। তবে ২০২০ সালে উত্তর দিকে ধীরে ধীরে সরতে শুরু করে। এবার সম্পূর্ণভাবে এটি বিচ্ছিন্ন হয়ে গেল।
ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে-র একজন মহাসাগরবিদ ড. অ্যান্ড্রু মেইজার্স বলেন ‘দীর্ঘদিন এক স্থানে আটকে থাকার পর এ২৩এ আবার সরে যাচ্ছে—এটা দেখা রোমাঞ্চকর! এর আগে অ্যান্টার্কটিক মহাসাগর থেকে যেসব বড় হিমশৈল সরে গেছে, এ২৩এ সেই একই পথ অনুসরণ করে কি না, আমরা তা দেখতে উৎসুক।’
আইসবার্গ এ২৩ এ–র যাত্রা ছিল বিভিন্ন আকর্ষণীয় বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এটি ৩০ বছর ধরে ওয়েডেল সাগরের তলদেশে আটকে ছিল। এটি একটি স্থির ‘আইস আইল্যান্ড’ হিসেবে অবস্থান করেছিল। তবে ২০২০ সালে এটি আবার ভেসে উঠতে শুরু করে। প্রথমে ধীর গতিতে, পরে তা দ্রুত উত্তর দিকে উষ্ণ বায়ু ও সাগরের দিকে চলে যায়।
বায়োজিওকেমিস্ট লরা টেইলর বলেন, বিশাল আইসবার্গ এ২৩এ ভেঙে গিয়ে গলে গেলে এটি এর আশপাশের পরিবেশ ব্যবস্থায় কী প্রভাব পড়বে তা গবেষণা করবে বিজ্ঞানীরা।
টেইলর আরও বলেন, আমরা জানি যে, এই বিশাল আইসবার্গগুলো যখন যেসব সমুদ্রের মধ্য দিয়ে চলে, তখন তারা সেই জলাশয়ে পুষ্টি উপাদান ছড়িয়ে দেয়। এর ফলে এমন কিছু এলাকায় যেখানে স্বাভাবিকভাবে খুব বেশি জীবন বা জীববৈচিত্র্য থাকে না, সেখানে নতুনভাবে প্রাণিজগৎ গড়ে ওঠে এবং পরিবেশ সমৃদ্ধ হয়।’
তথ্যসূত্র: এনডিটিভি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১১ ঘণ্টা আগে
দেশে ক্রমশই কমছে বন্য হাতির সংখ্যা, অন্যদিকে বাড়ছে মানুষ-হাতি সংঘাত। আবাসস্থল দখল ও ধ্বংস, বন উজাড়, অবৈধ শিকার ও বন্যপ্রাণী অপরাধের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে দেশের হাতি।
১ দিন আগে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১ দিন আগে
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
১ দিন আগে