১০ জেলায় তাপপ্রবাহ

রাঙামাটি, যশোর, রাজশাহীসহ দেশের ১০ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলেছে, আগামী শনিবার ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টি হতে পারে। পরদিন রোববার খুলনা ছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরদিন শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিন সন্ধ্যার পর ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গতকাল বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, যেসব জেলায় তাপপ্রবাহ বইছে, তা শুক্রবার পর্যন্ত চলতে পারে।
তারপর তাপমাত্রা কমে আসবে। আগামী শনিবার ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের কয়েক দিন বৃষ্টিপাত বাড়তে পারে।
রোববার খুলনা ছাড়া দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও রাঙামাটি জেলায় তাপপ্রবাহ বইছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বুধবার সিলেটে ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৪ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৫ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে