বৈশাখ মাস শুরুর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের কবলে পড়েছে মানুষ। চৈত্রের শেষ যত ঘনিয়ে আসছে ঝড়–বৃষ্টির সম্ভাবনা ততই বাড়ছে। তেমনি আজ ঢাকাসহ দেশের ১৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আশঙ্কা রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, শনিবার দুপুর ৩টা থেকে রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
জেলাগুলো হলো—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট।
এ দিকে সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রাতে থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে সিলেটে আর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে বান্দরবানে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে, যা বৃষ্টিপাত বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে...
১৭ ঘণ্টা আগে
ঢাকা ও এর আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আজ সকাল ৬টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে
১ দিন আগে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
২ দিন আগে