
উপকূলে দুর্যোগ সহনশীল কংক্রিটের টেকসই বাঁধ দেওয়ার ও গতানুগতিক বরাদ্দের বাইরে পৃথক (১০-১২ হাজার কোটি টাকা) বরাদ্দের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁরা বলেছেন, প্রতিবছর দুর্যোগে বাঁশের বেড়া ও চট দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর বাঁধরক্ষার দৃশ্য প্রমাণ করে উপকূলীয় বাঁধগুলো দুর্যোগ মোকাবিলায় কতটা অক্ষম।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ বুধবার দুপুরে ‘জলবায়ু বাজেট ও বাংলাদেশের উপকূল’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। কোস্ট ফাউন্ডেশন, দ্বীপ উন্নয়ন সংস্থা, ওয়াটারকিপার্স বাংলাদেশসহ ১০টি সংস্থার আয়োজনে এই সেমিনার হয়।
সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, সরকারি-বেসরকারি তথ্য অনুযায়ী উপকূলীয় এলাকায় প্রায় ৭০-৮০ শতাংশ বাঁধই দুর্যোগ মোকাবিলায় অনুপযোগী। এসব বাঁধের উচ্চতা অনেক কম এবং মানসম্মত মেরামত ও ব্যবস্থাপনা নিয়মিত হয় না। যে কারণে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস-জোয়ার ও লবণাক্ততা বৃদ্ধি মোকাবিলায় মানসম্মত উচ্চতার কংক্রিটের টেকসই বাঁধের প্রয়োজন। বর্তমানে উপকূলীয় এলাকায় বাঁধ ও পোল্ডারের পরিমাণ প্রায় ৫ হাজার ৭৫৪ কিলোমিটার (সরকারি হিসাব)। উপকূলে এই মুহূর্তে প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার টেকসই বাঁধ প্রয়োজন। সব বাঁধ আগামী ১০ বছরের মধ্যে টেকসইভাবে নির্মাণ করতে হলে প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকা প্রয়োজন।
সেমিনারে দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম বলেন, বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দিতে হবে। উপকূলের জীবন-জীবিকার উন্নয়নে কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে কাজ করতে পারে। শিক্ষা, স্বাস্থ্যসহ মানবিক উন্নয়ন ছাড়া শুধু অবকাঠামো বানালে সেটা অর্থবহ হবে না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘আমাদের ন্যূনতম জিডিপির তিন শতাংশ বাজেট দিতে হবে। বাজেট করার ক্ষেত্রে উপকূলকে গুরুত্ব দিতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ‘ভবিষ্যতে একটা টার্ম জনপ্রিয় হয়ে উঠবে, সেটা হলো, ক্লাইমেট পলিটিকস। এটা সামনের দিনে তরুণদের রাজনীতির পলিসি নির্ধারণে ভূমিকা পালন করবে। হাসিনার আমলে উন্নয়নের নামে পরিবেশবিধ্বংসী বিভিন্ন প্রকল্প নেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম ওই প্রকল্পগুলো এখনো চলমান আছে।’
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন উন্নয়ন ধারা ট্রাস্টের নির্বাহী পরিচালক আমিনুর রসূল বাবুল, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বিসিজেএফ) সভাপতি কাওসার রহমান প্রমুখ।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. শরীফ নাফে এস-সাবের বলেন, ‘বায়ুদূষণ রোধে প্রথমেই জানতে হবে সমস্যাটা কী। দেশীয় প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে বিদেশি প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে হবে। সমস্যার বিষয়ে সচেতনতা তৈরি হলেই আমরা বুঝতে পারব, কেন দূষণ হচ্ছে এবং আমাদের জন্য কোন সমাধানটি...
১২ ঘণ্টা আগে
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১ দিন আগে
গাজীপুরের সাফারি পার্ক থেকে দুটি রিং-টেইলড লেমুর চুরির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, লেমুর দুটি কীভাবে বাংলাদেশে এসেছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ ঘটনায় যাঁরা দায়ী থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
২ দিন আগে
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে (আজ শুক্রবার) বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বিদায় নিতে পারে।
২ দিন আগে