
আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছিল, দেশে চলমান তাপপ্রবাহ আরও দু-এক দিন স্থায়ী হবে। এর মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। তবে আজ শনিবার ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে হঠাৎ করে দমকা হাওয়া ও বৃষ্টি শুরু হয়। মিনিট দশেকের এই বৃষ্টি জনমনে স্বস্তি দিয়েছে। সূর্যের তেজ অনেকটাই কমেছে।
তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি সাময়িক। মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎ এমন বৃষ্টির দেখা মিলেছে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী—এসব জেলায় সামান্য বৃষ্টি হয়েছে। কিছুক্ষণের মধ্যে ফরিদপুরে হবে।’
এ কে এম নাজমুল হক আরও বলেন, ‘তবে এটি সাময়িক। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এমন বৃষ্টি। আজ ঢাকায় আরও বৃষ্টির সম্ভাবনা খুব কম, বরং আবার গরম থাকবে।’ এই আবহাওয়াবিদ বলেন, ‘সামনে বঙ্গোপসাগরে ২৩ বা ২৪ সেপ্টেম্বর একটা লঘুচাপ তৈরি হতে পারে। তখন বৃষ্টি হবে।’
এদিকে হুট করে এমন বৃষ্টিতে রাজধানীর শ্রমজীবী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রামপুরায় রিকশাচালক মো. কামাল বলেন, ‘সকাল থেকেই গরম ছিল। তবে মনে হচ্ছিল বৃষ্টি হবে। যে গরম ছিল দুই দিন, এই বৃষ্টিতে একটু শান্তি পাওয়া যাবে রিকশা চালিয়ে।’

রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৪ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৫ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে। উঠেছে ঝলমলে রোদ। তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১ দিন আগে