দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

রোদেলা সকালে দিন শুরু। আষাঢ়ের ১৪ তারিখ আজ। অথচ বেশ কদিন ধরেই নেই বৃষ্টির দেখা। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার (২৮ জুন) ঢাকায় বৃষ্টির দেখা মিলতে পারে। বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও বুলেটিনে জানানো হয়েছে। এ সময় তাপমাত্রাও সামান্য কমতে পারে।
১ ঘণ্টা আগে
আপাতত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্য অঞ্চলেও বৃষ্টি হতে পারে, তবে তা হবে সীমিত পরিসরে। জুনের শেষ দিক থেকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ৩০ জুনের পর সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে...
১৬ ঘণ্টা আগে
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে
আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে