Ajker Patrika

আশ্বিনের শেষ দিনে ঝলমলে রোদ, আবহাওয়া কেমন থাকবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৯: ৫৪
আশ্বিনের শেষ দিনে ঝলমলে রোদ, আবহাওয়া কেমন থাকবে
ফাইল ছবি

শরৎকাল বিদায় নিচ্ছে আজ। কাল থেকে শুরু হবে হেমন্তকালের প্রথম মাস কার্তিক। আশ্বিনের শেষ দিনে আজ শুক্রবার আবহাওয়া রয়েছে শান্ত-কোমল। ভোরের আলো ফুটতে না ফুটতেই নীল আকাশ থেকে ছড়াচ্ছে ঝলমলে রোদ। রাজধানী ঢাকায় রোদের তেমন তেজ নেই। সঙ্গে বইছে হালকা বাতাস। যেন হেমন্ত তার আগমনী বার্তা দিচ্ছে।

চলতি সপ্তাহের প্রথম দিকে ভ্যাপসা গরম পড়লেও গতকাল বৃহস্পতিবার কিছুটা কম ছিল। সর্বোচ্চ তাপমাত্রা এ দিন ছিল খুলনার কয়রায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় ৩৪ দশমিক ৭।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে উপকূলীয় অঞ্চলের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে ও আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে গতকাল সন্ধ্যায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আশ্বিনের শেষ দিনে ঝলমলে রোদ, আবহাওয়া কেমন থাকবে