ভারতের গুয়াতলায় অবস্থিত অটরামঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যে ৮১ বছর পরে একটি বাঘ দেখা গেছে। এর আগে সর্বশেষ ১৯৪০ সালে এখানে বাঘ দেখা যায়। বাঘটি ইয়াওয়াতমালের টিপেশ্বর অভয়ারণ্য থেকে খাবারের সন্ধানে প্রায় ৩৩০ কিলোমিটার দূরের এই অভয়ারণ্যে এসেছে। অটরামঘাট অভয়ারণ্যের কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তাদের ধারণা, এটি একটি পুরুষ বাঘ। ১১-১২ মার্চ বাঘটি এ অভয়ারণ্যে এসেছে। ১৫ ই মার্চ এটি বনের ক্যামেরায় ধরা পড়ে। তবে বাঘটি কোন পথে এতদূর এসেছে তা জানা যায়নি।
বাঘটির উপর নজর রাখতে সাতটি দল গঠন করেছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। গুয়াতলা শিকার ধরার একটি উপযুক্ত জায়গা। বাঘটি বুনো শুয়োর শিকার করেছে বলেও ক্যামেরায় ধরা পড়েছে।
বন্যপ্রাণী বোর্ডের সদস্য যাদব তারতে পাতিল বলেন, ‘একটি বাঘ আশেপাশের ২ হাজার কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। এই বিস্তৃত এলাকাকে বাঘের আবাসভূমি হিসাবে ঘোষণা করা উচিত। যে পথে প্রাণীরা নিয়মিত যাতায়াত করে তার রক্ষণাবেক্ষণও প্রয়োজন।’
আরও পড়ুন

এখন গ্রীষ্মকাল। জ্যৈষ্ঠের মাঝামাঝি চলছে। দেশের কোথাও ঝরছে বৃষ্টি, কোনো এলাকা পুড়ছে গরমে। এই পরিস্থিতির মধ্যেই আসছে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিনও আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
৯ ঘণ্টা আগে
মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির মাংস কাটার জন্য কাটা হচ্ছে তেঁতুলগাছ। যেখানে এই গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। প্রতি ঈদে মাংস কাটার খাইট্টা তৈরিতে নিধন করা হচ্ছে অসংখ্য তেঁতুলগাছ।
১৩ ঘণ্টা আগে
রাজশাহী, পাবনা, বগুড়া ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
নদী ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক, সংগঠক ও লেখক শেখ রোকন। তিনি নদী সুরক্ষা বিষয়ক নাগরিক সংগঠন রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব।
২ দিন আগে