
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা আরও দুদিন থাকতে পারে। আজ সোমবার আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কমছে না গরমের অস্বস্তি। রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে এমন গরম অনুভূত হতে পারে। তবে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গতকাল বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে সামান্য। দেশের অন্যান্য অঞ্চলেও আগের দিনের তুলনায় বৃষ্টি বেশি হয়েছে। গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১০৯ মিলিমিটার। আজ শুক্রবার ছুটির দিনে ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী।
১৭ ঘণ্টা আগে
দেশের বেশির ভাগ অঞ্চল গতকাল বুধবার ছিল বৃষ্টিশূন্য। এ কারণে ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও চাঁদপুর জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল লক্ষ্মীপুর জেলার রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে
দেশের উত্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে প্রতিদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। আবার দক্ষিণে খুলনা, বরিশালে তাপপ্রবাহ বয়ে চলছে। কিন্তু গরম পড়ছে সারা দেশেই। এই সময় বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। আবার বৃষ্টি বন্ধ থাকলে গরম বাড়বে।
৩ দিন আগে