দেশে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার অভিজ্ঞতা পাওয়ার এক দিন পর পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পেলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দারা। সেখানে গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকাল এই উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
গতকাল দেশের আরও কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ ছিল। তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। শীতের প্রকোপ এ সপ্তাহের মধ্যেই কমে যাবে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, তেঁতুলিয়ায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালের ২ জানুয়ারি তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। ২০১৮ সালের ৯ জানুয়ারি ৭০ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নামলেও গতকাল তেঁতুলিয়ায় সূর্য দেখা গেছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সকালেই সূর্য দেখা যাওয়ায় দিনের তাপমাত্রা বেড়ে গেছে। এখন থেকে প্রতিদিন রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। ধীরে ধীরে শীত বিদায় নেবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস। গতকাল রংপুর বিভাগের সব জেলাতেই ছিল মাঝারি শৈত্যপ্রবাহ। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজশাহী বিভাগের আট জেলাতেই ছিল মৃদু শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় গত মঙ্গলবার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ আজকের পত্রিকাকে বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়ায় তাপমাত্রা কম থাকে। আজ সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহ শেষে সারা দেশেই তাপমাত্রা একটু করে বাড়বে। তিনি বলেন, ৩০ জানুয়ারি থেকে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ এখনকার মতো থাকবে না।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আজকের পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি]

আবহাওয়া অধিদপ্তরের আজ বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসা এই ঝোড়ো হাওয়ার...
১ দিন আগে
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের ওপরে তাপপ্রবাহ বইছে, তবে সিলেট, ময়মনসিংহ অঞ্চলে প্রতিদিনই বৃষ্টি ঝরছে। গতকালও ময়মনসিংহ জেলায় ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায়ও সামান্য বৃষ্টি হয়েছে।
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৩ দিন আগে
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পয়লা বৈশাখের আগপর্যন্ত সিলেট বিভাগ সারা দেশে কালবৈশাখী বা বৃষ্টির সম্ভাবনা কম। নববর্ষের প্রথম দিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হলেও বিচ্ছিন্ন ভাবে হতে পারে।
৪ দিন আগে