Ajker Patrika

ঢাকায় সকালেই উত্তাপ ছড়াচ্ছে সূর্য, তাপমাত্রা ২৭.৮

আজকের পত্রিকা ডেস্ক­
ঢাকায় সকালেই উত্তাপ ছড়াচ্ছে সূর্য, তাপমাত্রা ২৭.৮
ফাইল ছবি

সারা দেশে বইছে প্রচণ্ড দাবদাহ। গতকাল বুধবার তাপপ্রবাহের কবলে ছিল ২৩টি জেলা। এর মধ্যে রয়েছে রাজধানী ঢাকা। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার সকাল থেকেও রাজধানীতে উত্তাপ ছড়াচ্ছে সূর্য। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ২৮ দশমিক ২।

ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির কোনো বার্তা নেই। এতে বলা হয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৫টা ৩০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত