দ্বিতীয় জাতীয় পাখি পর্যবেক্ষক সম্মেলন আগামীকাল শনিবার মুন্সিগঞ্জ শহরের সরদারপাড়া নিসর্গ অঙ্গনে অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ।
পাখি পর্যবেক্ষক সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার সামসুল আলম সরকার, পরিবেশ আন্দোলনকর্মী শাহজাহান মৃধা বেনু, সাংবাদিক সেলিম সামাদ প্রমুখ।
বিশেষ অতিথি থাকবেন বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম। পাখি ও পরিবেশ সংরক্ষণসংশ্লিষ্ট সরকারি–বেসরকারি কর্মকর্তা, পাখি গবেষক ও পাখি পর্যবেক্ষকরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।

জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সংলাপের অংশগ্রহণকারীরা...
১০ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে
খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
২ দিন আগে
নির্মাণস্থল ঘিরে রাখা, মাটি-বালিসহ নির্মাণসামগ্রী ঢেকে সংরক্ষণ এবং পরিবহনের সময় যানবাহন আচ্ছাদিত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। নির্মাণসামগ্রী ও বর্জ্যবাহী যানবাহনের চাকা পরিষ্কার করে সড়কে চলাচল নিশ্চিত করতে হবে। সড়ক ও ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং ধুলাদূষণ ঘটানো থে
৪ দিন আগে