টানা দুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে কালবৈশাখী। এর সঙ্গে হয়েছে বজ্রপাত। রাজধানী ঢাকাতেই গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।
আজও দেশের ৮টি বিভাগে কালবৈশাখীর আঘাত হানার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, যশোর, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়েছে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে কালবৈশাখীসহ বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা কমে এসেছে।
আজ সকাল ৬টায় রাজধানীর ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল একই সময়ে ছিল ২২ দশমিক ৮।
আজ সকাল ৭টা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ এই এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, গবেষণায় সহায়তা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে ক্রেড বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় দুর্যোগগুলোর তথ্য সংরক্ষণ করে। এই তথ্যভাণ্ডার মূলত কোনো নির্দিষ্ট জনপদের ঝুঁকি এবং দুর্যোগ হ্রাসে নীতি নির্ধারণে সহায়তা করে।
১৯ মিনিট আগে
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়ে, বাংলাদেশ সময় আজ সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়।
১ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে
বৈশাখের শুরুতেই তীব্র দাবদাহে নাকাল হয়ে পড়েছে জনজীবন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে দিনের বেলায় প্রখর রোদ আর ভ্যাপসা গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাইরে কাজ করা শ্রমজীবীসহ নিম্ন আয়ের মানুষ তীব্র গরমে কষ্টে আছেন।
১১ ঘণ্টা আগে