আজ ২২ মাঘ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আর মাত্র কয়েক দিন পর বিদায় নেবে এ দেশের শীতলতম মাসটি। মাঘ মাসের বিদায়ের আগেই প্রকৃতি যেন বসন্তের রূপে সেজে উঠছে। গাছের শুকনো পাতা ঝরছে, বইছে কিছুটা বাতাস, উড়ছে ধুলো, সকালে থাকছে হালকা শীত। এর পর দিনের বেলা বাড়ছে তাপমাত্রা, বিকেলের আগপর্যন্ত প্রকৃতিতে ছড়াচ্ছে বেশ উষ্ণতা।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বসন্তকালের প্রথম মাস ফাল্গুন আসার আগেই দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রাও ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাচ্ছে। ঊর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রার পারদও। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তবে মাঘের বিদায় লঘ্নে তাপমাত্রা কমার সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল ৬ ও ৭ ফেব্রুয়ারিও তাপমাত্রা কমার সম্ভাবনা আছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৯ ফেব্রুয়ারি থেকে আবার তাপমাত্রা বৃদ্ধির পেতে পারে।
এদিকে রাজধানী ঢাকায় আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে এ সময় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৩, ময়মনসিংহে ১৪ দশমিক ৫, সিলেটে ১৪, চট্টগ্রামে ১৭ দশমিক ৭, খুলনায় ১৪ দশমিক ৬ এবং বরিশালে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার থেকে জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ‘Echoes of the Earth: Photography for the Planet’। ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ’ এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ)...
১২ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ২। আজ তেঁতুলিয়ায় সকালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪, রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ১০।
১৬ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
২০ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। গতকাল বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ১৮ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
২ দিন আগে