
সিনেমায় আর নিয়মিত অভিনয় করেন না ডলি জহুর। তবে নাটকে সময় দিচ্ছেন তিনি। তাঁর সঙ্গে অভিনয়ের স্বপ্ন ছিল শিউলি শিলার। কিন্তু ব্যাট-বলে মিলছিল না। এবার হলো সেই সুযোগ। ভালোবাসা দিবসের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন ডলি জহুর ও শিলা। নাটকটির নাম ‘বসন্ত এসে গেছে’। রচনা করেছেন রেজাউর রহমান ইরাজ, পরিচালনায় হাসান শিকদার। আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের জন্য তৈরি হচ্ছে নাটকটি।
গতকাল রাজধানীর অদূরে উলুখোলাতে শুটিং হয়েছে বসন্ত এসে গেছে নাটকের। এতে শিউলি শিলা অভিনয় করেছেন নীলু চরিত্রে। নীলুর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন ডলি জহুর। নাটকে শিলার বিপরীতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন শফিউল আলম বাবু।
ডলি জহুরের সঙ্গে প্রথম কোনো নাটকে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিউলি শিলা। তিনি বলেন, ‘অনেকের সঙ্গেই অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু শ্রদ্ধেয় ডলি জহুর আন্টির সঙ্গে অভিনয়ের সুযোগ হয়নি। এবারই প্রথম তাঁর সঙ্গে অভিনয় করছি। ভীষণ ভালো লাগছে আমার। সেই ছোটবেলা থেকে তাঁর অভিনয় দেখছি। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছি। আমি যখন অভিনয় শুরু করি, তখন থেকেই স্বপ্ন দেখতাম তাঁর সঙ্গে অভিনয় করার। অবশেষে সেই সুযোগ এল। তাঁর সঙ্গে অভিনয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। মন দিয়ে অভিনয় করেছি। এত বড় মাপের অভিনেত্রী হয়েও তিনি অতি সাধারণ। তাঁর কথা, আচরণে আমি মুগ্ধ। তাঁর কাছে অনেক কিছু শেখার আছে। কৃতজ্ঞতা পরিচালকের প্রতি, এমন সুযোগ আমাকে দেওয়ার জন্য।’
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘গল্পটা ভালো লেগেছে। সুন্দর গল্প। তাই অভিনয় করছি। নতুন ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেও ভালো লাগছে। শিউলি শিলা ভালো করছে। তার মধ্যে ভালো করার চেষ্টা রয়েছে।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৪ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে