একসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়। তদন্তে বের হয়, খুনির টার্গেট শুধু চৌধুরীর লোকজন। একপর্যায়ে থানার ভেতরেই খুন হয় একজন। তাহলে কি শর্ষের ভেতরেই ভূত! মারুফ কি পারবে এই সিরিয়াল কিলিং থামাতে? নাকি রহস্য আরও গভীরে যাবে? এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘গিরগিটি’।
রাহাত মেহেদী হকের গল্পে গিরগিটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন জ্যোতির্ময় রায়। পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ। কেন্দ্রীয় চরিত্র মারুফ জামানের ভূমিকায় আছেন ইরফান সাজ্জাদ। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নাদের চৌধুরী, আশীষ খন্দকার, মোহনা মীম, গোলাম ফরিদা ছন্দা, মিলন ভট্টাচার্য, শরীফ সিরাজ প্রমুখ। ১৬ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পাবে পাঁচ পর্বের ওয়েব সিরিজটি।
নির্মাতা লস্কর নিয়াজ মাহমুদ বলেন, ‘সারা পৃথিবীতেই কমন কিছু ফরমুলায় নির্মিত হয় মার্ডার মিস্ট্রি থ্রিলার। খুন হয়, সেই খুনের তদন্ত হয়, একজন ডিটেকটিভ থাকে। শার্লক হোমস থেকে ফেলুদা—সব একই। কাজেই আমাদেরও এর বাইরে যাওয়ার সুযোগ নেই! কিন্তু আমরা ভিন্নতা আনতে পারি অন্য জায়গায়। গল্প বলায়, ফিল্ম ট্রিটমেন্টে। আমাদের চেষ্টাটা ছিল সেখানে। সচেতনভাবে খুব যত্ন আর সততা নিয়ে একটা গল্প উপহার দিতে চেয়েছি। পোস্ট প্রোডাকশন হয়েছে ভারতের এসকে স্টুডিওতে। সম্পাদনা করেছেন শুভজিত সিংহ।’
নিয়াজ আরও বলেন, ‘মূল চরিত্রগুলোকে আমরা অতি মানবীয় হিসেবে হাজির না করে মানবিক হিসেবে পর্দায় এনেছি। যেন চরিত্রগুলো আমাদের আশপাশেরই হয়। গুণী অভিনয়শিল্পীদের পাশাপাশি এখানে অন্তত ডজনখানেক শিল্পী আছেন যাঁরা জীবনে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। কিন্তু পর্দায় দেখলে সেটা মনে হবে না। আশা করছি দর্শকের ভালো লাগবে।’
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘এটি ক্রাইম-থ্রিলার ঘরানার সিরিজ। বাস্তবের গিরগিটি রং-রূপ বদলায়, যা প্রকৃতির এক রহস্য। আমাদের পর্দার গিরগিটিতেও থাকবে নানা রহস্য আর উপভোগ্য একটি গল্প।’

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৫ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
৭ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
৮ ঘণ্টা আগে