করণ জোহর পরিচালিত তৃতীয় সিনেমা ‘কাভি আলবিদা না ক্যাহনা’। ২০ বছর পর সিনেমাটি নিয়ে নতুন তথ্য দিলেন পরিচালক। জানালেন, এ গল্প নতুন আঙ্গিকে আবার ফিরিয়ে আনছেন তিনি। তবে সিনেমা নয়, আসবে ওয়েব সিরিজ হিসেবে।
সংবাদমাধ্যম দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, কাভি আলবিদা না ক্যাহনাকে দীর্ঘ ওয়েব সিরিজে রূপান্তরের পরিকল্পনা নিয়ে একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি। পরিচালক বলেন, ‘আমরা এটিকে একটি দীর্ঘ সিরিজ হিসেবে ফিরিয়ে আনছি। শিগগির কাজ শুরু হবে।’
করণের মতে, কাভি আলবিদা না ক্যাহনার গল্পটি বর্তমানে সিরিজের ফরম্যাটে বলার জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। তবে সিরিজটি কেবল মূল সিনেমার রিমেক হবে না, বরং আধুনিক সম্পর্কের জটিলতাকে আরও বিশদভাবে তুলে ধরবে। তবে সিরিজের কাস্টিংয়ে শাহরুখ খান, রানী মুখার্জি বা প্রীতি জিনতার জায়গায় কারা থাকবেন, তা খোলাসা করেননি করণ জোহর।

২০০৬ সালে মুক্তি পাওয়া কাভি আলবিদা না ক্যাহনা সিনেমায় বিবাহবহির্ভূত সম্পর্ক ও অসুখী দাম্পত্যের মতো বিষয় তুলে ধরা হয়েছিল। সেই সময় সিনেমার বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সিনেমাটি ভালো ব্যবসা করলেও তীব্র সমালোচনা শুনতে হয়েছিল পরিচালককে। কারণ, ওই সময়ে হিন্দি সিনেমায় এ ধরনের বিষয় সাধারণত দেখানো হতো না।
করণ জোহর বলেন, ‘সিনেমাটি মুক্তি পাওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলাম। অনেকেই এসে আমাকে জিজ্ঞেস করছিল, আমি অসুস্থ কি না। কারণ, সিনেমায় পরকীয়া ও বিশ্বাসঘাতকতা দেখিয়েছি। আমি উত্তরে বলেছিলাম, যা সমাজে আগে থেকেই আছে, তা সিনেমায় দেখালে তো দোষের কিছু নেই।’ করণের মতে, সিনেমাটির কনসেপ্ট তৎকালীন সময়ের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল।
কাভি আলবিদা না ক্যাহনায় অভিনয় করেছিলেন শাহরুখ খান, রানী মুখার্জি, প্রীতি জিনতা ও অভিষেক বচ্চন। এ ছাড়া বিশেষ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও কিরণ খের। ওই সময় ভারতে ৪৫ কোটি ও বিশ্বব্যাপী ১১০ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি।

সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর আবারও মদ্যপান শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে এবার তা সীমিত পরিমাণে রাখছেন বলে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি ‘অ্যাসক্যুইর’ (Esquire) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মদ্যপানে ফেরার বিষয়টি খোলাখুলি স্বীকার করেন তিনি।
৪ ঘণ্টা আগে
হলিউড অভিনেতা ব্র্যাড পিট তাঁর জীবনের অন্যতম এক অন্ধকার সময়ের কথা প্রকাশ করেছেন। ‘পারিবারিক সমস্যার’ কারণে একসময় তাঁর মনে আত্মহত্যার চিন্তা এসেছিল বলে জানিয়েছেন এই অস্কারজয়ী অভিনেতা।
১১ ঘণ্টা আগে
ব্রেন টিউমারের পরবর্তী ধাপের চিকিৎসা নিতে আগামীকাল ১২ আগস্ট চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যাচ্ছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সকাল ১০টার ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছেন তাঁর ছেলে মিরাজুল মইন জয়।
১৯ ঘণ্টা আগে
নতুন নাট্যদল থিয়েট্রিক্যাল কোম্পানি গত জুলাই মাসে মঞ্চে আনে তাদের প্রথম প্রযোজনা ‘মলুয়া’। চন্দ্রাবতী রচিত মৈমনসিংহ গীতিকার এই অমর পালা এবার দেখা যাবে বনানীর যাত্রাবিরতিতে। ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় মলুয়ার তৃতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাটকটির ভাষ্য বয়ান ও নির্দেশনায় রয়েছেন সাইফুল জার্নাল।
১৯ ঘণ্টা আগে