বিটিভির ঈদের বিশেষ নাটকে অভিনয় করলেন তারিন জাহান। নাটকের নাম ‘গৃহমায়া’। নাটকের মায়া চরিত্রে অভিনয় করেছেন তারিন। তার বিপরীতে রয়েছেন রওনক হাসান। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের গল্প ভাবনায় রচনা করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
মোবাইল ফোন আর সামাজিক যোগাযোগমাধ্যম আমূল বদলে দিয়েছে মানুষের জীবন। জীবনে এখন যেমন প্রযুক্তির ছোঁয়া প্রতি পদে পদে তেমনি এর বিরূপ প্রভাব ডেকে আনে কালো মেঘের ছায়া। একই ছাদের নিচে থেকেও যেন অনেক দূরে হয়ে যায় পরস্পরের অবস্থান। সেই দূরত্বের সুযোগে নেমে আসে অশনির থাবা। যেমনটা হয়েছে মায়ার জীবনে। মায়া ঘর ভেধেছে আসিফের সঙ্গে। আসিফ অফিস নিয়ে ব্যস্ত। এদিকে মায়ার সময় কাটে না। ধীরে ধীরে তার আসক্তি বাড়ে সামজিক যোগাযোগমাধ্যমে। মায়ার সঙ্গে যোগাযোগ হয় এক যুবকের। সেই যুবক সুযোগ নেয় মায়ার অসহায়ত্বের। এক সময় আসিফ আর মায়া বুঝতে পারে এভাবে কাছে থেকেও দূরে থাকলে বেঁচে থাকাই দায় হয়। পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করতে পরস্পরকে সময় দিতে শুরু করে তারা। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, মিলি বাশার, নাঈম, নাবিলা, ইভান প্রমুখ। প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৯টায়।
তারিন বলেন, ‘নাটকের গল্পটা ভীষণ সুন্দর। একদম সময়োপযোগী। গল্পটি মানুষকে বিনোদিত করবে আবার বোধোদয় ঘটাবে। অনেকদিন পর এ ধরণের গল্পে অভিনয় করে খুভ ভালো লাগল।’

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
৬ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
৬ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৭ ঘণ্টা আগে