সালাহ্উদ্দিন লাভলু, মনোজ, অর্ষা ও গোলাম সোহরাব দোদুল একসাথে কাজ করেছেন থ্রিলারধর্মী এক টেলিফিল্মে। নাম ‘দ্য মাস্টারমাইন্ড -ধোঁকা’।
টেলিফিল্মে ডিবি অফিসার সালাহ্উদ্দিন লাভলু খোঁজ করছেন মাস্টারমাইন্ড-এর। সন্দেহ পতিতালয়ে থাকা প্রেমিক জুটি মনোজ ও অর্ষা’সহ আরো কয়েকজনের উপর। গল্পের শুরুতে দেখা যাবে, পতিতালয়ের এক মেয়ে পরীবানু খুন হয়। তার রুমের সব জিনিস উঁধাও। এই মেয়ের ওড়নার গিটে জুয়েলারীর দোকানের দামি গহনা ও হীরার আংটির কাগজ পাওয়া যায়। তার কাছে দামী জুয়েলারী আসলো কিভাবে। বিষয়টি সন্দেহজনক মনে হয় পুলিশের।
পতিতালয়ে থাকা এক প্রেমিক জুটি ববি (মনোজ) ও শিউলি (অর্ষা) পুলিশকে চাপ দেয় খুনিকে ধরতে। তারা জানায়, পরীবানুর বয়ফ্রেন্ড যে তাকে পরে বিয়ে করে, সে রাজ্জাক। তাদের মধ্যে কিছুদিন আগে ঝগড়া হয়। রাজ্জাক এই খুনের সাথে জড়িত থাকতে পারে। হামিদ (সালাহ্উদ্দিন লাভলু) নামে এক ডিবি পুলিশ অফিসার খুনের তদন্ত শুরু করেন। কিছুদিন পর হামিদ-এর কাছে এক বৃদ্ধ আসেন। কয়েক বছর আগে তার বন্ধু খুন হয়েছিলো। সে ঘটনা ধামাচাপা দেয়া হয়েছিলো, নানা কারণে। অনেক টাকা পয়সার লেন-দেন হয়েছিলো। কেসের মিমাংসা নিয়ে তিনি হামিদ সাহবের সুনাম শুনেছেন। তাই তিনি এই কেস রি-ওপেন করতে, অনুরোধ জানাতে এসেছেন। বিভিন্ন তথ্যও দিয়েছেন। বন্ধুর খুনের পর তাকেও খুন করার পরিকল্পনা করেছিলেন খুনীরা। ভয়ে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।
ডিবি পুলিশ অফিসার পুলিশ তদন্ত করে জানতে পারে, দামী হীরার আংটিটি নাবিল চৌধুরী নামে এক ধনী ব্যবসায়ীর। মেয়েটির কাছে হীরার আংটি কিভাবে এলো? এই মেয়েটি কি খুনের সাথে জড়িত? রহস্যজনকভাবে, পরীবানু’র বয়ফ্রেন্ড রাজ্জাকও খুন হয়। পুলিশ তদন্ত করে জানতে পারে, পরীবানু এই আংটি পেয়েছিল মুন্নীজান ও কবীর-এর কাছ থেকে। কে এই মুন্নীজান ও কবীর? তাঁরা কি খুনি, না অন্য কেউ।
ডিবি পুলিশ অফিসার হামিদ খোঁজ পান এক মাস্টার-প্ল্যান ও মাস্টারমাইন্ড-এর। চাঞ্চল্যকর হত্যার রহস্য তদন্ত করতে গিয়ে উদঘাটিত হয়, ১ বছর আগের এক অপরাধের গল্প। সেটি জানা যাবে, টেলিফিল্মের শেষে।
টেলিফিল্মটি রচনা করেছেন গুলশান হাবিব রাজীব ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। বাংলাভিশনে ঈদের ৭ম দিন বেলা ২টা ১০ মিনিটে এই টেলিফিল্মটি প্রচারিত হবে।
এই টেলিফিল্মের পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘থ্রিলারধর্মী এই টেলিফিল্মে একটা অপরাধের গল্প সামনে আসবে- একটি দামী হীরার এন্টিক আংটি ও হত্যার রহস্য তদন্ত করতে গিয়ে। সবার অভিনয় চমৎকার হয়েছে।’ বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘গল্পটি আমার ভালো লেগেছে। টেলিফিল্মের শেষে খোঁজ পাওয়া যায় মাস্টার-প্ল্যান ও মাস্টারমাইন্ড-এর। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।’
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, হিন্দোল রায়, শামান্তা, রূপকথা, সুচনা, পথিক সোহেল, হৃধি প্রমুখ।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে