
গত নভেম্বরে রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ছয় মাস বিরতির পর নতুন সিজন নিয়ে ফিরছে প্ল্যাটফর্মটি। আজ প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান।
প্রথম তিন সিজনের মতো এবারও কোক স্টুডিও বাংলার কিউরেটর হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। নতুন সিজনও সাজানো হয়েছে বিভিন্ন ঘরানার শিল্পীদের নিয়ে। প্রাধান্য দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতি ও লোকগানকে। এ সিজনে গান গেয়েছেন মৌসুমী আক্তার সালমা, মাহাতিম সাকিব, সুনিধি নায়েক, শোয়েব, অঙ্কন কুমার, ব্যান্ড মেঘদলসহ অনেকে।
জানা গেছে, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজন শুরু হচ্ছে নজরুলসংগীত দিয়ে। শুভেন্দু দাস শুভর সংগীত আয়োজনে গানটি গেয়েছেন মাহাতিম সাকিব।
কোক স্টুডিও বাংলার অন্যতম আকর্ষণ দেশের শিল্পীদের সঙ্গে বিদেশি শিল্পীদের কোলাবরেশন। এবারও কয়েকজন বিদেশি শিল্পী অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এর আগে ২০১৫ সালে কোক স্টুডিও ইন্ডিয়াতে বাংলা ও হিন্দি ভাষায় লালন শাহের ‘মনের মানুষ’ গানটি করেছিলেন তিনি। ১০ বছর পর কোক স্টুডিওতে ফিরেছেন অনুপম।
২০২২ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কোক স্টুডিও বাংলা। প্রথম দুই সিজন সফলভাবে শেষ হলেও বিঘ্ন ঘটে তৃতীয় সিজনে। তিনটি গান প্রকাশের পর এক বছরের বেশি সময় থমকে ছিল কার্যক্রম। বিরতি কাটিয়ে গত বছরের অক্টোবরে নতুন গান নিয়ে ফেরে।
দুই ভাগে প্রকাশ হওয়া তৃতীয় সিজনে ছিল ৮টি গান। এর মধ্যে ভিউয়ের দিক দিয়ে এগিয়ে আছে প্রীতম হাসানের সংগীত আয়োজনে ‘মা লো মা’, শুভেন্দু দাস শুভর সংগীত আয়োজনে ‘লং ডিসটেন্স লাভ’ ও হাবিব ওয়াহিদের ‘মহা জাদু’।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১১ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ দিন আগে