
আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাইয়ের করা যৌতুকের মামলায় জামিন পেয়েছেন তাঁর স্বামী আবু সালেহ মূসা।
আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাঁকে জামিন দেন বলে নিশ্চিত করেছেন সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা।
তিনি জানান, স্বামী-স্ত্রী দুজনই সংসার করতে ইচ্ছুক বিধায় আপসের শর্তে জামিন দেওয়া হয়েছে।
আবু সালেহ মূসা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
তাঁর পক্ষে শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম আদালতকে বলেন, ‘আসামি মূসা তাঁর স্ত্রীকে নিয়ে সংসার করতে চান। আপসের শর্তে জামিন দিলে তিনি স্ত্রীর সঙ্গে আপস করবেন।’
এ সময় আদালতে উপস্থিত ছিলেন সানাই। আদালত তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তিনিও সংসার করতে ইচ্ছুক। তবে স্বামীকে মানতে হবে কিছু শর্ত।
সানাই বলেন, ‘মূসা যদি সংসার করতে চায়, আমি সংসার করব। তবে আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে হবে। স্বামীরা যেভাবে স্ত্রীকে দেখাশোনা করে, সেভাবে আমাকে দেখভাল করতে হবে।’
মূসা তাঁর স্ত্রীর শর্ত মেনে চলবেন বলে আদালতকে জানান। পরে মূসাকে জামিন দেন আদালত।
গত ৬ আগস্ট সানাই মাহবুব তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। অভিযোগ আমলে নিয়ে মূসাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২৭ মে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে আসবাব এবং ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়, যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবেন জানিয়ে সানাই মাহবুবকে তাঁর পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন আবু সালেহ মূসা। সানাই মাহবুব নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ মোট ১৯ লাখ টাকা স্বামীকে দেন। কিন্তু মূসা তাতে খুশি হননি; স্ত্রীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন। একই সঙ্গে সানাই মাহবুবের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন মূসা। সানাই তা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন মূসা।

ম্যাচ শুরুর আগে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন। আর প্রিয় দলের জয় নিশ্চিত হতেই সেই ঘোষণার ধারাবাহিকতায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ্য করে নতুন পোস্ট দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি...
৭ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। নিয়মিত কাজ করছেন টালিউড সিনেমায়। সাম্প্রতিক সময়ে তিনি শেষ করেছেন ব্রাত্য বসুর ‘শেকড়’ এবং সুমন মুখোপাধ্যায়ের ‘আজাদি’ সিনেমার শুটিং। এবার জানা গেল, প্রায় দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চালচিত্র’ সিনেমার প্রিকুয়েলে অভিনয় করবেন তিনি।
৯ ঘণ্টা আগে
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া চার ধারাবাহিক এবার দেখা যাবে নাগরিক টিভিতে। ধারাবাহিকগুলো হলো ‘প্যারা+সিটামল ৫০০ এমজি’, ‘মুসিবত রিলোডেড’, ‘সন্দেহের অবকাশ’ এবং ‘ওপেন কিচেন’। নাগরিক টিভি সূত্রে জানা গেছে, প্রতি রবি, সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে সন্দেহের অবকাশ।
১০ ঘণ্টা আগে
ওটিটিতে কবে দেখা যাবে—এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই হতে হয়েছে অভিনেত্রী কেয়া পায়েলকে। উত্তরে বরাবরই পায়েল জানাতেন, ব্যাটে-বলে মিলে গেলে কাজ করবেন ওটিটিতে। অবশেষে ওয়েব কনটেন্টে যাত্রা শুরু হলো কেয়া পায়েলের। তিনি অভিনয় করছেন ‘হ্যাপিলি ম্যারিড’ নামের ওয়েব ফিল্মে। তাঁর বিপরীতে আছেন আরিফিন শুভ।
১০ ঘণ্টা আগে