
ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে উপজীব্য করে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী নাট্য উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব’ নামের এই উৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার ও এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে বিভিন্ন নাট্যদলের নাটক।
আজ সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আয়োজন। প্রথম দিনের নাটক ‘রি-রিভোল্ট’ মঞ্চস্থ করবে টিম কালারস; রচনা ও নির্দেশনায় নায়লা আজাদ।
উৎসবের দ্বিতীয় দিন জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে তীরন্দাজ রেপার্টরির ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। রচনা ও নির্দেশনা দিয়েছেন দীপক সুমন। একই দিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে স্পন্দন থিয়েটার সার্কেলের ‘দেয়াল জানে সব’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শাকিল আহমেদ সনেট।
বাকি দিনগুলোয় একে একে মঞ্চায়িত হবে ইরা আহমেদের নির্দেশনায় এথেরার ‘দ্রোহের রক্ত কদম’, লাহুল মিয়ার নির্দেশনায় ফোর্থ ওয়াল থিয়েটারের ‘৪০৪: নাম খুঁজে পাওয়া যায়নি’, সাইদুর রহমান লিপনের নির্দেশনায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘এনিমেল ফার্ম’, খন্দকার রাকিবুল হকের নির্দেশনায় অন্তর্যাত্রার ‘আর কত দিন’, ইলিয়াস নবী ফয়সালের নির্দেশনায় ভৈরবীর ‘অগ্নি শ্রাবণ’, ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় থিয়েটার ওয়েভের ‘মুখোমুখি’ ও আজাদ আবুল কালামের নির্দেশনায় প্রাচ্যনাটের ‘ব্যতিক্রম ও নিয়ম’।
উৎসবের সমাপনী দিনে মঞ্চস্থ হবে কাজী নওশাবা আহমেদের নির্দেশনায় ‘আগুনি’। পরিবেশনায় টুগেদার উই ক্যান। এতে অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের অর্ধশতাধিক যোদ্ধা। উৎসবে প্রতিটি প্রদর্শনী থাকবে সবার জন্য উন্মুক্ত।

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা।
১৯ ঘণ্টা আগে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে আকাশ হক বানিয়েছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের...
২০ ঘণ্টা আগে
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি।
২০ ঘণ্টা আগে
খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর...
২০ ঘণ্টা আগে