
এ বছরের ১৫ জুলাই প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ করেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি আজীবন সম্মাননা প্রদান করছে শিল্পী মুস্তাফা মনোয়ার ও অভিনেত্রী ডলি জহুরকে। ২২ জুলাই আয়োজিত ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে তাঁদের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ জুলাই এটিএন বাংলার কার্যালয়ে চলে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় কর্মসূচি। ২২ জুলাই শনিবার আয়োজন করা হচ্ছে ‘এটিএন বাংলা পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার শুরু করবে চ্যানেলটি। গুণীজনদের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চ্যানেল থেকে জানানো হয়েছে, গণমাধ্যমে অবদানের জন্য মুস্তাফা মনোয়ারকে এবং অভিনয়ে অবদানের জন্য ডলি জহুরকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। এ ছাড়া এটিএন বাংলার বিভিন্ন বিভাগ ও শাখার কর্মীদের পুরস্কৃত করা হবে অনুষ্ঠানে। পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে থাকবে এটিএন বাংলার কর্মীদের পরিবেশনায় নাচ ও গান।
ভাবনা আহমেদ ও অর্পা আহসানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, রাসেল মাহমুদ, ফয়সাল মাহমুদ ও মোশতাক হোসেন।

তাঁর মৃত্যুর পর চলচ্চিত্র ও আলোকচিত্র জগতের বহু সহকর্মী শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে জনপ্রিয় তারকা আলোকচিত্রী অতুল কাসবেকরের একটি আবেগঘন স্মৃতিচারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর। ৮ অক্টোবর ভোরে গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার ভোরে বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এই অভিনেতাকে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, টানা ৪৫ মিনিট দেওয়া হয় সিপিআর। কিন্তু শেষরক্ষা হয়নি।
১৯ ঘণ্টা আগে
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু তাশদিক নমিরা আহমেদের। এরপর অভিনয় ও মডেলিংয়ে নিয়মিত কাজ শুরু করেন। নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি পেয়েছেন। নাচের প্রশিক্ষণ নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। অভিনয়ের পাশাপাশি ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সেখানেই নাচের শিক্ষক
১৯ ঘণ্টা আগে
বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আসিফ আকবর গেয়েছিলেন ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে প্রকাশিত গানটিতে আসিফের সঙ্গে গেয়েছিলেন সাবরিনা পড়শী। দেড় দশক পর নতুন সংগীত আয়োজনে আবার তৈরি হয়েছে গানটি। এবার আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে নতুন কুঁড়ির আধুনিক গানে বিজয়ী রোদসী নূর সিদ্দিকী।
১৯ ঘণ্টা আগে