টিভি নাটক, সিনেমা, মঞ্চ—সব মাধ্যমেই সক্রিয় অভিনেত্রী আইনুন নাহার পুতুল। অভিনয়ে তাঁর প্রায় দুই দশকের ক্যারিয়ার। সম্প্রতি এই অভিনেত্রী চালু করলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রাজকন্যা প্রোডাকশনস’।
পুতুলের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক ‘টাকার সাথে বিয়ে’র শুটিং হলো সম্প্রতি। হৃদয় জাহানের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিনা খান, রেশমা আহমেদ, রবিন বসাক, সুরাইয়া হক নিল, বাদল শহিদ, উত্তম অধিকারী, ইমরান, শ্রাবণ শামীম প্রমুখ।
প্রযোজনায় যুক্ত হওয়ার প্রসঙ্গে অভিনেত্রী পুতুল বলেন, ‘আমার কাছের অনেকেই গল্প লেখেন, পরিচালনা করেন, অভিনয়ও করেন। সবাই মিলে কিছু করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান চালু করলাম।’
অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন আইনুন নাহার পুতুল। এখন তিনি ব্যস্ত বিটিভির নতুন ধারাবাহিক ‘আয়নাঘর’ নিয়ে। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, প্রযোজনায় মো. তারিকুজ্জামান মিলন। এতে আরও আছেন শাহেদ শরীফ খান, সাবেরি আলম, শিবা শানু প্রমুখ।
নতুন এই ধারাবাহিক নিয়ে পুতুল বলেন, ‘আয়নাঘর সম্পর্কে তো কমবেশি সবাই জানে। আমিও সংবাদমাধ্যমে যেটুকু জেনেছি, সেটুকুই ধারণা। এই নাটকে মাত্র এক দিন শুটিং করেছি। এটুকুতে বোঝা যায় না আমার চরিত্রটা কোন দিকে মোড় নেবে। ৩০ জানুয়ারি থেকে আমার দৃশ্যগুলোর টানা শুটিং।’

২০২৩ সালে সিরিজটির দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষা। আজ নিজের জন্মদিনের দিন মহানগর সিরিজের তৃতীয় সিজনের ইঙ্গিত দিলেন নির্মাতা আশফাক নিপুন।
৬ ঘণ্টা আগে
গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জিতু জোসেফ পরিচালিত দৃশ্যম ৩। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি ব্যবসা করে অন্যতম সফল মালয়ালম সিনেমার গৌরব অর্জন করে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে
‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের যুবক ও বয়স্ক—দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ২০২৪ সালের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি সিনেমাটি। দুই বছর পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। কয়েক দিন আগেই এমনটা জানা গিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
১৩ ঘণ্টা আগে
সপ্তাহখানেক ধরে গুঞ্জন উঠে যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। গোপনে তিনি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে বিয়ের খবর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
১৫ ঘণ্টা আগে