
একসময় বিটিভির নাটকে নিয়মিত দেখা যেত সোহেল আরমানকে। চ্যানেলটির অনেক নাটকও নির্দেশনা দিয়েছেন তিনি। এর মধ্যে দীর্ঘ সময় বিটিভির কোনো নাটকের কাজ করেননি সোহেল আরমান। বিরতি কাটিয়ে গত রোজার ঈদে বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম ‘জলপরী’। এবার তিনি নির্মাণ করছেন ধারাবাহিক নাটক। নাম ‘জল জোছনা’। ১৮ বছর পর বিটিভির কোনো ধারাবাহিকের নির্দেশনা দিচ্ছেন সোহেল আরমান।
নতুন এই ধারাবাহিক নিয়ে সোহেল আরমান বলেন, ‘ধারাবাহিকটির গল্পে দেখা যাবে একটি মানুষের দুটি অধ্যায়। একটা অতীত, অন্যটি বর্তমান। কারণ, এক দুর্ঘটনায় সে তার অতীতের সবকিছু ভুলে যায়। এই ক্রাইসিসের ওপর গড়ে উঠেছে ধারাবাহিকটির গল্প।’
পরিচালনার পাশাপাশি ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল আরমান। দুই বছর পর অভিনয়ে ফিরলেন তিনি। সর্বশেষ তাঁকে দেখা গেছে সাজ্জাদ হোসেন দোদুলের পরিচালনায় ‘বোকা প্রেম’ ধারাবাহিকে। তবে বিটিভির নাটকে অভিনয় করলেন প্রায় দেড় যুগ পর। সোহেল আরমান বলেন, ‘১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত টানা অভিনয় করেছি। এরপর পরিচালনা ও চিত্রনাট্য লেখায় মনোনিবেশ করায় অভিনয় তেমন করা হয়নি। আবার অভিনয় করার অন্যতম কারণ, সবার ভালোবাসা। অভিনয়ের জন্য অনেক অনুরোধ পাই। তাই পরীক্ষামূলকভাবে ফেরা। এটা যদি দর্শক পছন্দ করে, তাহলে আবার হয়তো অভিনয়ে নিয়মিত হব। সে ক্ষেত্রে নির্মাণে একটু কম দেখা যেতে পারে।’
চলতি বছরের শেষ দিকে প্রচারে আসবে জল জোছনা ধারাবাহিকটি। সোহেল আরমান জানান, আপাতত ৩৯ পর্বের শুটিং করা হবে। প্রিভিউ কমিটি যদি পছন্দ করে, তাহলে আরও পর্ব বাড়ানোর আবেদন করবেন তিনি। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নায়মা আলম মাহা, রিফাত জাহান, শানারেই দেবী শানু, আলিফ প্রমুখ।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে