
ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদের আগে নাটকের ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েন জোভান। গিটার হাতে গান গাওয়ার সময় তাঁর অভিব্যক্তিকে অনেকেই অতিনাটকীয় বলে উল্লেখ করেন। বিভিন্ন পেজ ও গ্রুপে চলে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা গেছে অভিনেতাকে ঘিরে। কিন্তু ইউটিউবে মুক্তির পর সে নাটক দেখতেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশিকি।
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার পর ৮ জুন সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আশিকি। মুক্তির দুই দিনের মাথায় নাটকটি পার করেছে ৬০ লাখ ভিউজের ঘর। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি, যা নাটকের মধ্যে শীর্ষে। ৯ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।
মুক্তির আগেই জোভানের একটি গানের ক্লিপ ভাইরাল প্রসঙ্গে মহিম আহমেদ নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষের কাহিনির কারণে গানে এমন অভিনয়। বেশ ভালো লেগেছে। আসলে আমরা না বুঝে লাফাই বেশি। পরিশেষে জোভানকে বলি, ভাই এগিয়ে চলো। সমালোচকেরা অনেক কথা বলবে, কাজ দিয়ে প্রমাণ করবে তোমার যোগ্যতা।’
তোফাজ্জল আরমান নামের আরেক দর্শক লিখেছেন, ‘না দেখে অনেকেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো-খারাপ জাজ করতে আগে দেখতে হয়। ভালো হয়েছে কাজটা। এই নাটক হিট হবে।’

আশিকি নাটকের গল্পে দেখা যায়, বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। তবে সে দেখতে অসুন্দর, চেহারায় দাগ, দাঁত বড়। একসময় ধনী পরিবারের মেয়ে জেসিয়ার প্রেমে পড়ে আশিক। প্রেমের প্রস্তাব দিলে জনসমক্ষে আশিককে অপমান করে জেসিয়া। একদিন বড় এক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পায় আশিক। ধীরে ধীরে হয়ে ওঠে জনপ্রিয় গায়ক। নির্মাতা জানান, নাটকে অনেক বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও আছে।
এই নাটকে জোভানের বিপরীতে জেসিয়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। চমক হিসেবে একটি দৃশ্যে রয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

শুরু থেকেই আমাদের সম্পর্কটা ডিরেক্টর-আর্টিস্টের মতো ছিল না। ছিল বাবা-মেয়ের মতো। পিতৃস্থানীয় একটা জায়গা পেয়েছিলাম। আমাকে প্রচণ্ড স্নেহ করতেন। সিনেমার কাজ শেষ হয়ে গেলেও আমাদের প্রায়ই কথা হতো। নিয়মিত আমার খোঁজ নিতেন।
৪ ঘণ্টা আগে
আগামী ২৬ জুন ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। সঙ্গে থাকবে তাঁর গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড।
৫ ঘণ্টা আগে
কলকাতার জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত মারা গেছেন। আজ বুধবার দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় সাবেক স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
৬ ঘণ্টা আগে
মুক্তির ২৪ ঘণ্টার কম সময় বাকি থাকলেও এখনো শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার ডিসিপি বুঝে পায়নি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ঈদে মুক্তির তালিকায় থাকা জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ সিনেমারও একই অবস্থা।
৬ ঘণ্টা আগে