দুই কর্মচারী নিয়ে রাজধানীর একটি গাড়ি সারানোর গ্যারেজ চালান কুরবান। পৈতৃক সূত্রে পাওয়া এই গ্যারেজটির নাম লাল বাত্তি। কুরবানের বাবার আমলে এটির বেশ নাম-ডাক থাকলেও ছেলের বদৌলতে সেই গ্যারেজের বর্তমান পরিস্থিতি লাল বাত্তি জ্বলে ওঠার মতোই।
এমন যখন পরিস্থিতি, তখন সেই গ্যারেজে গাড়ি ঠিক করাতে আসেন নিশি। যথারীতি ঠিক করতে গিয়ে তার গাড়ির ভালো ইঞ্জিন নষ্ট করে ফেলে কোরবান মিস্ত্রি। মূলত কুরবান ও নিশির গল্পটা শুরু হয় এখান থেকে। ঘটতে থাকে একের পর এক বিস্ময়কর ঘটনা। এমনই এক গল্প নিয়ে জুবায়ের ইবনে বকর নির্মাণ করে ঈদের বিশেষ নাটক ‘লাল বাত্তি’।
এতে বকর চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর আর নিশি চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি।
নাটকটি প্রসঙ্গে হিমি বলেন, ‘যথারীতি মজার আরেকটি গল্পে কাজ করলাম। গ্যারেজের গল্প। ফলে কাজ করতে গিয়ে প্রচুর কালি লেগেছে গায়ে। কিন্তু কাজটি আমরা আনন্দ নিয়ে করেছি। আশা করছি দর্শকেরা নতুন কিছু পাবেন।’
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘লাল বাত্তি’।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৩ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৩ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৩ ঘণ্টা আগে