চয়নিকা চৌধুরীর নতুন নাটক ‘অলীক বিভ্রম’। এই নাটকে একসঙ্গে অভিনয় করলেন তারিন জাহান, শহীদুজ্জামান সেলিম ও নওরীন হাসান খান জেনি। শুটিং হয়েছে সাভারের ফিল্ম ভ্যালিতে। ইফফাত আরেফিন তন্বীর লেখা নাটকটি দিয়ে অনেক দিন পর একক নাটকে ফিরেছেন জেনি। অন্যদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী সম্প্রতি ঘোষণা দিয়েছেন তাঁর দ্বিতীয় ছবির। মাহিয়া মাহিকে নিয়ে ‘অহংকারী বউ’ নামে নতুন ছবির কাজে হাত দিয়েছেন চয়নিকা।
ছোটপর্দার পরীক্ষিত নির্মাতা চয়নিকা চৌধুরী। প্রথমবার বড় পর্দায় এসে দিয়েছেন দক্ষতার পরিচয়। গেল বছর মুক্তিপ্রাপ্ত তাঁর পরিচালিত প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ গ্রহণযোগ্যতা পেয়েছে দর্শক মহলে।
‘অহংকারী বউ’ থাকছে পুরোপুরি পারিবারিক গল্পের বুনন। প্রযোজনা করছেন শোবিজের পরিচিত মুখ ডিএ তায়েব। নির্মাতা চয়নিকা জানান, ‘অহংকারী বউ’ একটি রেডি প্রজেক্ট। কিছুটা আচমকায় আমাকে এটি পরিচালনার প্রস্তাব দেন ডিএ তায়েব ভাই। অত্যন্ত সজ্জন একজন মানুষ। বিশ্বাস আর নির্ভরতা নিয়ে তিনি আমাকে এই প্রজেক্টটি পরিচালনার প্রস্তাব দেন, আর না করতে পারিনি।
চয়নিকা বলেন, কমল সরকারের গল্পে ‘অহংকারী বউ’ এর চিত্রনাট্য তৈরী হয়েছে। আমি গল্পটি শুনেছি, ভালো লেগেছে। পারিবারিক কাহিনী। তায়েব ভাইয়ের প্রতি দায়বদ্ধতা থেকে প্রজেক্টটি পরিচালনা করছি। বলা যায়, এই প্রজেক্টের সব প্রস্তুত শুধু আমি একজন পেইড ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
৬ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
৬ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৭ ঘণ্টা আগে