ঢাকা: ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা সুন্দরী মাহবুবা ইসলাম রাখি। কয়েকবছর টিভি নাটকে নিয়মিত অভিনয়ের পর অস্ট্রেলিয়ায় চলে যান। পড়াশোনা শেষ করে সেখানেই স্থায়ী হয়েছেন। অনেক বছর পর গত মার্চে দেশে আসেন এই অভিনেত্রী। যোগ দেন নতুন সিনেমার শুটিংয়ে।
কাজ শেষে ফিরেও যান নিজের ঠিকানায়, অস্ট্রেলিয়ায়। তবে গত দুদিন আগে ফেসবুকে ছবি পোস্ট করে জানান দেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখান থেকেই বুধবার সকালে সুখবর দিলেন রাখি।
বিয়ে করছেন তিনি। দুবাইয়ে গিয়ে বাগদান সেরেছেন। আঙুলে পরা আংটির ছবি ফেসবুক-ইনস্টাগ্রামে পোস্ট করে রাখি নিজেই খবরটি দিয়েছেন। জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গীর নাম সাজ্জাদ হোসাইন। সিঙ্গাপুরের নাগরিক তিনি। পেশায় ব্যবসায়ী।
২০১৯ সালে নিউইয়র্কের টাইম স্কয়ারে আমাদের প্রথম দেখা হয়। সেদিন ছিল আমার ২৭তম জন্মদিন। বাংলাদেশে জন্ম হলেও ছোটবেলা থেকেই সিঙ্গাপুরে থাকে ও। দুবাইয়ে হট এয়ার বেলুনে আমাদের বাগদান হয়েছে।
মাহবুবা ইসলাম রাখি
রাখি-সাজ্জাদের বিয়ে হবে দুদিন পর দুবাইতেই, ২১ মে। ফেসবুক পোস্টে মরুভূমিতে দাঁড়িয়ে সাজ্জাদের সঙ্গে বেশকিছু ছবি দিয়েছেন রাখি। সঙ্গে জীবনসঙ্গীর উদ্দেশ্যে লিখেছেন আবেগঘন কয়েক লাইন। সেখানে তিনি সাজ্জাদকে রূপকথার চরিত্র আলাদিন, আর নিজেকে তুলনা করেছেন আলাদিনের নায়িকা জেসমিনের সঙ্গে।
১৯৯৩ সালের ২১ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন রাখি। ব্রিটিশ কাউন্সিলের অধীনে প্রাইভেট ইনস্টিটিউট থেকে এ-লেভেল শেষ করে তিনি অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে (ইসিইউ) ব্যাচেলর অব টেকনোলজি (ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সিস্টেম) বিভাগে স্নাতক করেছেন। ২০১১ সালে বিপাশা হায়াতের রচনা ও তৌকির আহমেদের পরিচালনায় ‘বিস্ময়’ নাটক দিয়ে টিভিতে অভিনয় শুরু করেন রাখি।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৮ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
২১ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২১ ঘণ্টা আগে