
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি করে ঢুকেছিলেন চাকরিতে। সেই চাকরি ছেড়ে ইউটিউবার হয়েছিলেন শামীম হাসান সরকার। ম্যাংগো স্কোয়াড নামের ইউটিউব চ্যানেল দিয়ে পান পরিচিতি। সেই সুবাদে আসেন নাটকে। এখন তিনি ছোট পর্দার ব্যস্ততম অভিনেতাদের একজন। অভিনয়ে নিয়মিত হওয়ার পর ম্যাংগো স্কোয়াডের জন্য আর নিয়মিত ভিডিও বানাতে পারেননি শামীম। দেড় বছর আগে এই চ্যানেল থেকে তাঁর গাওয়া একটি গান প্রকাশিত হয়েছিল। সম্প্রতি আবারও ম্যাংগো স্কোয়াডের জন্য কাজ শুরু করেছেন এই অভিনেতা। এবার এই ইউটিউব চ্যানেলের জন্য নাটক বানিয়েছেন তিনি। নাম ‘আতা অ্যান্ড তোতা ব্রাদার্স’। এই নাটক দিয়ে নাট্য প্রযোজনায় নাম লেখালেন শামীম।
গতকাল ছিল শামীম হাসান সরকারের জন্মদিন। বিশেষ এই দিনে প্রকাশ পেয়েছে শামীম প্রযোজিত প্রথম নাটক। আতা অ্যান্ড তোতা ব্রাদার্স নাটকের গল্প রচনা ও পরিচালনা করেছেন সহীদ উন নবী। দুই যমজ ভাইকে নিয়ে গল্প। এতে দু্ই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার। দুই নায়িকার চরিত্রে আছেন সামান্থা পারভেজ ও লামিমা লাম। আরও আছেন মাসুম বাশার, মিলি বাশার, তমাল মাহবুব প্রমুখ।
নাটক প্রযোজনা প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘২০১৩ সালে ম্যাংগো স্কোয়াডের যাত্রা শুরু। এরপর অনেক ভিডিও বানিয়েছি এই প্ল্যাটফর্মের জন্য। ম্যাংগো স্কোয়াড মানুষের আবেগের জায়গা। তাই দর্শকদের জন্য এবার ম্যাংগো স্কোয়াড থেকে নাটক প্রযোজনা করলাম। মাঝে কিছুটা সময় অনিয়মিত হলেও এখন থেকে অ্যাকটিভ থাকবে ম্যাংগো স্কোয়াড।’
তিনি আরও বলেন, ‘ভিন্ন কিছু করার পরিকল্পনা থেকেই নাটক প্রযোজনায় আসা। এর মধ্যে তিনটি নাটক তৈরি হয়েছে। একটি গতকাল প্রকাশিত হলো। প্রতি মাসে অন্তত একটি করে নাটক প্রযোজনার চিন্তা আছে। আশা করছি বরাবরের মতো এবারও সবাইকে পাশে পাব।’
শামীম জানান, জন্মদিনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না তাঁর। পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়েই কেটেছে সময়।

গণ-অভ্যুত্থান দিবস ও ‘৩৬ জুলাই’ উদ্যাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট। আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সহযোগিতায় দেশ গড়তে জুলাই জাগরণ প্ল্যাটফর্ম।
৪ ঘণ্টা আগে
সংগীতসফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত ২৬ জুলাই মিশিগান থেকে শুরু হয়েছে কনার এই সফর। দুই মাসের বেশি সময়ের এই ট্যুরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ১৯টি কনসার্টে গাইবেন তিনি।
৪ ঘণ্টা আগে
অর্ধযুগের বেশি সময় পর সিনেমায় ফিরছেন আমিন খান। ‘গুলশানের চামেলি’ নামের তারকাবহুল সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। গতকাল রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মহরত অনুষ্ঠানে জানানো হয় অভিনয়শিল্পীদের নাম।
৪ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহর কাছে বয়স একটি নিছক সংখ্যা মাত্র। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে ‘প্যায়ারেলাল’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ৭৬ বছরে এসেও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন।
৪ ঘণ্টা আগে