
সোশ্যাল মিডিয়ার কারণে চারপাশে এখন ভাইরালের ছড়াছড়ি। ভালো কাজ করে যেমন অনেকে আলোচিত হচ্ছেন, তেমনি ভাইরাল হওয়ার নেশায় অনেকে বিবেকবোধ বিসর্জন দিয়ে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে। এ বিষয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘আমরা ভাইরাল’। ৫২ পর্বের ধারাবাহিকটি লিখেছেন আল আমিন স্বপন, পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নির্মাতার দাবি, সমসাময়িক বাস্তবতার নানা দিক হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে নাটকটিতে। বিনোদনের পাশাপাশি নাটকটি দর্শকদের জন্য দেবে গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাও।
নির্মাতা সাজিন আহমেদ বাবু বলেন, ‘ইদানীং ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ কতটা নিচে নামছে এবং এর ফলে সমাজে কতটা নেতিবাচক প্রভাব পড়ছে, তা নাটকটিতে দেখানো হবে। অনলাইনে ৯০ শতাংশ ভাইরাল নেতিবাচক। তবে যাঁরা ভাইরাল হয়ে ইতিবাচক প্রভাব ফেলছেন, তাঁদেরও আমরা তুলে ধরেছি।’
আমরা ভাইরাল ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, প্রিসিলা ডি কস্তা, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু, আহসান কবির প্রমুখ।
আমরা ভাইরাল ধারাবাহিকটি দেখা যাবে আগামীকাল থেকে। বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে।

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তাঁদের কাজ, জিতেছে বড় পুরস্কারও। কিন্তু নিজেদের দেশেই চরম রাজনৈতিক রোষ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন দুই ভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা। তাঁরা হলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের...
১ ঘণ্টা আগে
গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১ দিন আগে