গতকাল শনিবার সন্ধ্যায় অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী প্রেস ব্রিফিংয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ‘গায়ে হাত’ দেওয়ারও অভিযোগ তুলেছিলেন এক সাংবাদিকের বিরুদ্ধে। অভিযোগের একদিন পর আজ রোববার আবার এক বিবৃতির মাধ্যমে প্রভা জানিয়েছেন, এই ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাঁর।
অভিনয়শিল্পী সংঘের প্রেস ব্রিফিংয়ে প্রভা তাঁর সাংবাদিক ভীতির কথা তুলে ধরে জানান, মূলত এ কারণেই তিনি অনেক কিছু সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করতে পারেন না এবং কিছু কিছু করলেও সেসব ডিলিট করে দেন। এমনকি তিনি তার জীবনের নানা অধিকারের বিষয়েও সোচ্চার হতে পারেন না, খবর হওয়ার ভয়ে।
প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের কাছে একটি ঘটনা শেয়ার করেছিলেন প্রভা। তিনি বলেন, ‘সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠলেন। ভাই মানুষ। বসলেন পাশে। বললেন, এয়ারপোর্টে নামায়ে দিতে। সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখল! বললাম, “তুমি আমার গায়ে হাত দিলে কেন? আমার কোনও কলিগও তো এভাবে হাত দেয় না। ” এরপর সে সরি বলেছে। নামকরা সাংবাদিক। আমি জানি, সে সরি বললেও তার ভুল রিয়েলাইজ করে নাই। পরে সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে।’
ঘটনা শেয়ার করলেও অভিযুক্ত সাংবাদিকের নাম বলেননি প্রভা। এমনকি পরে কিভাবে সেই সাংবাদিক তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন সে বিষয়েও কিছু জানাননি। পরে প্রভা জানান, কারও বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি এই ঘটনা শেয়ার করেননি।
ফেসবুকে নিজের বিবৃতি তুলে ধরে লিখেছেন, ‘আমি কোনও সাংবাদিকের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ করিনি, করছিও না। আমি বলেছিলাম, কতিপয় অসত্য নিউজ ও আমার সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে। আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনও সাংবাদিকের বিরুদ্ধেই কোনও অভিযোগ নেই।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে