
চ্যানেল আইয়ে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘আপন মানুষ’। ধারাবাহিকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। মোট ৮৩ পর্বের ধারাবাহিকটি প্রচারিত হবে সপ্তাহে পাঁচ দিন। প্রতি শনিবার থেকে বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। আপন মানুষ রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম, নিবেদন করেছে সিটি গ্রুপ।
নির্মাতা জানিয়েছেন, আপন মানুষ নিছক একটি প্রেমের গল্পের নাটক নয়, মায়া আর মুনাফার দ্বন্দ্বে ক্ষতবিক্ষত একটি জনপদের গল্প। এ ধারাবাহিকে ফুটে উঠেছে বুকের ভেতর বৃষ্টি হওয়ার গল্প, প্রেমে মজে থাকার গল্প, প্রেমের আগুনে পুড়ে যাওয়ার গল্প আর আপন মানুষকে খুঁজে পাওয়ার গল্প। ভরপুর কমেডি এবং জীবনের নানা টানাপোড়েনের কাহিনি দিয়ে সাজানো হয়েছে ধারাবাহিকটি।
সালাহউদ্দিন লাভলু বলেন, ‘জীবন-জীবিকার তগিদে মানুষ এখন ভীষণ রকম ব্যস্ত। এই ব্যস্ত জীবনে একটু বিনোদনের আশা নিয়েই টিভি দেখতে বসে মানুষ। তাই চেষ্টা করেছি নির্মল বিনোদনের মধ্য দিয়ে একটি সুন্দর গল্পের নাটক তৈরি করতে। আমার বিশ্বাস, দর্শকের ভালো লাগবে। তাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
আপন মানুষের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সফল খান, মারিয়া শাওন, রকি খান, শাহেদ শাহারিয়ার, শতাব্দী টুকটুকি, তাওহিদা তানহা, নওবা প্রমুখ। ধারাবাহিকের প্রতিটি পর্ব চ্যানেল আইয়ে প্রচারিত হওয়ার পর চ্যানেল আই ইউটিউবে আপলোড করা হবে।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে