
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও নির্মাতা আরিয়ানকে দিয়েই আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। উৎসবের শুরুটা হচ্ছে ‘হৃদয়ে হৃদয়’ নাটক দিয়ে। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে এতে জোভানের বিপরীতে আছেন এই সময়ের অন্যতম তরুণ অভিনেত্রী নাজনীন নাহার নিহা।
এই উৎসব ও নাটকটি প্রসঙ্গে অভিনেতা জোভান বলেন, ‘অবশ্যই রোম্যান্টিক ঘরানায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মনে হয়, এই ঘরানার কাজে আমি বেশি সফল। আমার যতগুলো কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে, অধিকাংশই রোম্যান্টিক। তার পরও ফাঁকে ফাঁকে ব্যতিক্রম গল্পে কাজ করেছি এবং করছি। তবে এবারের ভালো লাগার বিষয় হচ্ছে আমার অভিনীত নাটক দিয়েই রোম্যান্টিক উৎসবের শুরু হচ্ছে। উদ্যোগটি দারুণ মনে হয়েছে।’
জোভান-নিহা জুটির এই বিশেষ নাটক নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এই গল্প নিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অথচ প্রেমে পড়েননি—এমন ঘটনা আছে বলে জানা নেই। আমার এবারের গল্পটি সেই বিশ্ববিদ্যালয়জীবনের একটি গভীর প্রেম নিয়ে। যে গল্প দেখলে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ফিরে যাবেন বেশির ভাগ মানুষ। এটা আমার বিশ্বাস। নাটকটি দেখার পর বাকি কথা হবে।’
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ইতিমধ্যে ‘হৃদয়ে হৃদয়’ নাটকের ট্রেলার প্রকাশ হয়েছে অন্তর্জালে। আর পুরো নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায়, যার মধ্য দিয়ে শুরু হবে তিন জুটিকে নিয়ে দেশের প্রথম ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। উৎসবের অন্য দুই জুটির মধ্যে রয়েছেন অপূর্ব-তটিনী ও তৌসিফ-তিশা। তাঁরা যথাক্রমে অভিনয় করেছেন জাকারিয়া সৌখিনের ‘পথে হলো দেরি’ এবং প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’ নাটকে।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২৭ মিনিট আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
২ ঘণ্টা আগে