আগামী ১৫ই আগস্ট মুক্তি পেতে যাচ্ছে রাশমিকা মান্দানা এবং আল্লু অর্জুনের প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। সিনেমাটির প্রতিটি ঝলকের সঙ্গে দর্শকেরা অপেক্ষা আছেন এর দুর্দান্ত সব গানের। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান। ‘পুষ্পা পুষ্পা’ শিরোনামের গানটি ইতিমধ্যেই হয়েছে সুপারহিট। আর এবার মুক্তি পেল সিনেমাটির দ্বিতীয় গান, যার হিন্দি শিরোনাম ‘অঙ্গারো’।
মোট ছয়টি ভাষার সংস্করণ—হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও বাংলায় মুক্তি পেয়েছে গানটি। ছয়টি গানেই কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। আর সবগুলোর সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ।
গান প্রকাশিত হলেও এখনো পুরো ভিডিও প্রকাশিত হয়নি। আপাতত পরিচালকেরা এই গানের লিরিকাল ভিডিও প্রকাশ করেছেন। লিরিকাল ভিডিওতে গানটির পুরো নির্মাণ দেখানো হয়েছে। আল্লু অর্জুন-রাশমিকার সঙ্গে নির্মাতা সুকুমারসহ পুরো ইউনিটকে ভিডিওতে দেখা গেছে।
২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিসে ঝড় তোলে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বিশ্বজুড়ে ৩৭০ কোটি রুপির বেশি ব্যবসা করে। প্রথম পর্ব মুক্তির তিন বছর পর আসতে চলেছে সিনেমার দ্বিতীয় পর্ব। মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট। এবার আরও বড় পরিসরে পুষ্পা নির্মাণ করেছেন সুকুমার। চিত্রনাট্যে বড়সড় বদল আনা হয়েছে।
দ্বিতীয় পর্বের ক্লাইমেক্স নাকি চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুষ্পার প্রথম পর্ব যেভাবে বিশ্বজুড়ে দারুণ সাফল্য পেয়েছে, সে বিষয়টি মাথায় রেখে সাজানো হয়েছে দ্বিতীয় পর্ব। ফাহাদ ফাসিলের চরিত্রও প্রথমটির তুলনায় বেশি গুরুত্ব পেয়েছে এবার।
এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয় পুষ্পা ২-এর টিজার। তাতে নীল রঙের শাড়িতে দেখা যায় আল্লু অর্জুনকে। সিঁদুরে রাঙা কপাল, গলায় একগুচ্ছ মালা, নাকে নথ, হাতে চুড়ি—অনেকটা তৃতীয় লিঙ্গের মানুষের সাজেই ধরা দিয়েছেন নায়ক। তাঁর এ লুক সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।
আল্লু অর্জুন জানিয়েছেন, দ্বিতীয় পর্বেই শেষ হচ্ছে না পুষ্পার যাত্রা। তৈরি হবে ‘পুষ্পা ৩’। এ বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা জানান, পুষ্পা নিয়ে বিশেষ ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন তাঁরা। এ চরিত্রকে কেন্দ্র করে আরও একাধিক সিনেমা তৈরি হবে।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে