দক্ষিণি তারকা রাশমিকা মান্দানা নিয়মিত চায়নিজ ও কোরিয়ান ড্রামা দেখেন। ভক্তরাও তা জানেন। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেখানে তাঁর অনেক ভক্ত জানতে চান, এখন তিনি কোন ড্রামা দেখছেন, কোনটা বেশি ভালো লেগেছে। অনেকে তাঁর কাছে প্রিয় কোরিয়ান ও চায়নিজ ড্রামার তালিকায়ও চেয়েছেন। ভক্তদের হতাশ করেননি নায়িকা। জানিয়েছেন তাঁর প্রিয় কয়েকটি ড্রামার নাম। রাশমিকার পছন্দের চারটি ড্রামার বিস্তারিত পাঠকদের জন্য।
দ্য ফার্স্ট ফ্রস্ট
চায়নিজ রোমান্টিক ড্রামাটি নেটফ্লিক্সে এসেছে গত ফেব্রুয়ারিতে। ৩২ পর্বের সিরিজটি শুরু থেকেই তুমুল সাড়া ফেলেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় টিভি শোয়ের তালিকায় উঠে এসেছে ষষ্ঠ অবস্থানে। এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় চায়নিজ ড্রামার রেকর্ড গড়েছে ‘দ্য ফার্স্ট ফ্রস্ট’। গল্পের কেন্দ্রে রয়েছে রেস্তোরাঁ ব্যবসায়ী সাং ইয়ান (অভিনয়ে বাই জিংটিং) ও নিউজ রিপোর্টার ওয়েন ইফান (অভিনয়ে ঝাং রুওনান)। হাইস্কুলে একসঙ্গে পড়ত তারা। ইয়ান পছন্দ করত ইফানকে। কিন্তু তাকে এড়িয়ে চলত ইফান। অনেক বছর পর ইয়ানের রেস্তোরাঁয় দেখা হয় তাদের। দুজনই দুজনকে এড়িয়ে চলার চেষ্টা করে। সিরিজটি নিয়ে রাশমিকার মন্তব্য, ‘দ্য ফার্স্ট ফ্রস্ট ড্রামাটি খুবই ভালো লেগেছে আমার, ভীষণ কিউট।’

ইটস ওকে টু নট বি ওকে
২০২০ সালের আলোচিত কোরিয়ান ড্রামা। রাশমিকা বলেন, ‘আমি প্রায় সব কোরিয়ান ড্রামা দেখে ফেলেছি। কোনটা সবচেয়ে ভালো লেগেছে, এটা বলা যদিও কঠিন, কিন্তু ইটস ওকে টু নট বি ওকে ড্রামাটিকে আমি সবচেয়ে এগিয়ে রাখব।’ এ গল্পের কেন্দ্রে আছে মুন গ্যাং ত্যা (অভিনয়ে কিম সু ইয়ন), মানসিক হাসপাতালে কাজ করে সে। অটিজমে আক্রান্ত ভাইকে নিয়ে থাকে। এক ঘটনার কারণে মাঝেমধ্যেই শহর বদল করতে হয় তাদের। এক হাসপাতালে গ্যাং ত্যার সঙ্গে দেখা হয় বিখ্যাত নারী শিশুসাহিত্যিক কো মুন ইয়াংয়ের, এ চরিত্রে অভিনয় করেছেন স ইয়ে জি। একসময় একই এলাকায় থাকত তারা। নতুন শহরে তারা প্রেমে পড়ে, একসঙ্গে জীবন কাটানোর শপথ নেয়। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ড্রামাটি।

লাভ স্কাউট
কিছুদিন আগেই কোরিয়ান ড্রামা ‘লাভ স্কাউট’ দেখা শেষ করেছেন রাশমিকা। ড্রামাটি নেটফ্লিক্সে এসেছে এ বছরের শুরুর দিকে। কাং জি ইউন ও ইউ উন হো চরিত্র দুটিকে নিয়ে এগিয়েছে গল্প। অভিনয় করেছেন হান জি মিন ও লি জুন হিয়ক। গল্পে নায়িকা থাকে এক অফিসের সিইও, তার সেক্রেটারি হিসেবে কাজ করে নায়ক। তার কাছে জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পারে জি ইউন। তাদের পেশাগত সম্পর্ক একপর্যায়ে রোমান্টিক সম্পর্কের দিকে এগোয়। রাশমিকা জানিয়েছেন, ড্রামাটি শেষ করে ‘আন্ডারকভার হাই স্কুল’ নামে আরেকটি ড্রামা দেখা শুরু করেছেন তিনি।

হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিন
এই সময়ের অন্যতম আলোচিত কে-ড্রামা ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিন’ও আছে রাশমিকা মান্দানার প্রিয় ড্রামার তালিকায়। গত মাসেই নেটফ্লিক্সে এসেছে ১৬ পর্বের সিরিজটি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আই ইউ এবং পার্ক বো গাম। ১৯৫১ সালে জেজু দ্বীপে এ গল্পের শুরু। জীবনের নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে একসময় সুখের দেখা পায় এক দম্পতি।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২১ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে