বিয়ের পরে, বিশেষ করে সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রীদের সুযোগ কম দেওয়া হয়। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। বিবাহিত অভিনেত্রীদের কেন্দ্র করে বলিউড গল্প ভাবতে পারলেও দক্ষিণ ভারত তা পারে না বলে মন্তব্য কাজলের। সম্প্রতি ইউটিউব চ্যানেল গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেন অভিনেত্রী।
দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডেও দর্শকপ্রিয়তা পেয়েছেন কাজল আগরওয়াল। সেই অভিজ্ঞতা থেকে বলেন, ‘বলিউড যে ভাবে কোনো গুরুত্বপূর্ণ চরিত্রে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের মতো বিবাহিতা নায়িকাদের ভাবতে পারেন, সেটা দক্ষিণের ইন্ডাস্ট্রি এখনো পারে না। এখানে বিয়ের পরে বা বাচ্চা হয়ে গেলে নায়িকাদের সাইডলাইন করে দেওয়া হয়।’
কাজল আরও বলেন, ‘এটা আসলে প্রচলিত ধ্যানধারণা ভাঙার প্রশ্ন। দর্শকের কাছে ‘‘তুমহারি সুলু’’র মতো সিনেমা যত গ্রহণযোগ্য হয়ে উঠবে, তত এই ধারণাগুলো পাল্টাবে।’
দক্ষিণের অভিনেত্রী নয়নতারার প্রশংসা করেছেন কাজল। তাঁর কথায় ‘আমাদের ইন্ডাস্ট্রিতেই নয়নতারার মতো ব্যতিক্রমও রয়েছে। যে ভাবে ও সংসার আর ফিল্ম ক্যারিয়ার সামলাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’
কাজল আপাতত নিজের পরবর্তী সিনেমা ‘সত্যভামা’র প্রচারে ব্যস্ত। এ ছাড়া ‘ইন্ডিয়ান টু’তেও দেখা যাবে তাঁকে। তবে সিনেমাগুলোর প্রস্তাব তিনি বিয়ের আগে পেয়েছিলেন বলে জানান কাজল।
উল্লেখ্য, ভারতের ‘দক্ষিণী’ অভিনেত্রী কাজল আগারওয়ালকে বেশির ভাগ দেখা গেছে তামিল ও তেলুগু ছবিতে। তবে বলিউডেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে ‘কিউ হো গায়া না’ দিয়ে বলিউডে যাত্রা শুরু তাঁর। অজয় দেবগনের সঙ্গে ‘সিংহাম’ সিনেমায় অভিনয় করেছেন কাজল। এ ছাড়া ‘স্পেশাল ২৬’, ‘নায়ক’, ‘রণারঙ্গম’, ‘মগধীরার’ ছবিতে অভিনয় করেছেন।
কাজল আগরওয়াল ২০২০ সালের ৩০ অক্টোবর পারিবারিক আয়োজনে মুম্বাইয়ের ব্যবসায়ী গৌতম কিসলুকে বিয়ে করেন। ২০২২ সালের এপ্রিল পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে