ভারত কাঁপছে শাহরুখ খানের ‘পাঠান’ ঝড়ে। বড় বড় হল দখলে নিয়েছে বলিউড বাদশার প্রতীক্ষিত এ চলচ্চিত্র। এর মাঝেও এখনো দর্শক ধরে রেখেছে দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া দক্ষিণের দুই বড় বাজেটের সিনেমা থালাপথি বিজয়ের ‘ভারিসু’ ও অজিত কুমার অভিনীত ‘থুনিভু’। দুই সুপারস্টারের একই সময়ে সিনেমা মুক্তি ভক্তদের মাঝে উৎসবের উপলক্ষ এনে দিয়েছিল।
দুই সপ্তাহের বেশি পার হয়ে গেলেও থালাপথি বিজয় এবং অজিত কুমার অভিনীত দুটি সিনেমা এখনো দর্শক ধরে রেখেছে। ১৬ দিন শেষে ‘ভারিসু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট আয় করেছে ২৬৭ দশমিক ৯৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে আয় হয়েছে ১৮৫ দশমিক ৯৬ কোটি রুপি। বাকি ৮২ কোটি রুপিই বিদেশের বাজার থেকে এসেছে।
অন্যদিকে, ‘থুনিভু’ বিশ্বব্যাপী বক্স অফিসে মোট মোট আয় করেছে ১৮২ দশমিক ৮৬ কোটি রুপি। এর মধ্যে ভারতীয় বাজার থেকে এসেছে ১৩০ দশমিক ৮৬ কোটি রুপি। বাকি ৫২ কোটি এসেছে ভারতের বাইরের বিদেশের বাজার থেকে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের ছুটিতে থালাপথি বিজয় ও অজিত কুমারের উভয় ছবিই ২ কোটি রুপির মতো আয় করেছে।
‘ভারিসু’ সিনেমাটি ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পেয়েছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে আছেন প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবু।
‘থুনিভু’ সিনেমাটিও ‘থেগিম্পু’ শিরোনামে তেলুগুতে মুক্তি পাবে। পরিচালক এইচ বিনোদ এবং প্রযোজক বনি কাপুরের সঙ্গে অজিতের তৃতীয় সিনেমা এটি। থুনিভুতে সামুথিরাকানি, ভিরা, জন কোকেন, অজয়, সিবি চন্দ্রান অভিনয় করেছেন। সিনেমাটি প্রযোজনা করেছে বনি কাপুরের বে–ভিউ প্রজেক্ট এলএলপি এবং জি স্টুডিও।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২৬ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে