সিনেমাটি বানাতে খরচ হয়েছিল ১৬ কোটি রুপি। সেই সিনেমাই বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটির বেশি। ২০২২ সালে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা’ রেকর্ড গড়েছিল কন্নড় ইন্ডাস্ট্রিতে। এই সাফল্যের পর ঘোষণা আসে প্রিকুয়েলের। কান্তারার আগের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’। মুক্তি পাওয়ার কথা এ বছরের ২ অক্টোবর। কিন্তু এখনো শুটিংই শেষ করতে পারেননি ঋষভ শেঠি। একের পর এক বাধায় অনিশ্চয়তার মুখে পড়েছে কান্তারা: চ্যাপ্টার ওয়ান।
শুটিং শুরুর পর থেকে এ পর্যন্ত সিনেমাটির তিনজন শিল্পীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মে মাসে বন্ধুর বিয়েতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা রাকেশ পূজারি। একই মাসে কর্ণাটকের সৌপর্নিকা নদীতে পাওয়া যায় এম এফ কপিলের মরদেহ। কয়েক দিন আগে গভীর রাতে হঠাৎ বুকে ব্যথা উঠে মারা যান কলাভবন নিজু। তাঁরা সবাই কান্তারা: চ্যাপ্টার ওয়ানের বিভিন্ন চরিত্রে অভিনয় করছিলেন।
গত বছরের নভেম্বরে বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল কান্তারা সিনেমার শুটিংয়ে ব্যবহৃত একটি মিনিবাস। কান্তারার ২০ জন জুনিয়র শিল্পী ছিলেন ওই মিনিবাসে। তবে ভাগ্যক্রমে তাঁরা বেঁচে যান। এর আগে প্রবল বৃষ্টিতে ভেসে গিয়েছিল কান্তারার শুটিংয়ের জন্য তৈরি একটি ব্যয়বহুল সেট। তাতে বড় অঙ্কের ক্ষতি হয়। কয়েক মাস আগে বনাঞ্চলে বিস্ফোরক ব্যবহার করে শুটিং করার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিলেন নির্মাতা ঋষভ।
কান্তারা: চ্যাপ্টার ওয়ানকে ঘিরে সর্বশেষ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল। কর্ণাটকের শিমঙ্গা জেলার মেলিনা কোপ্পা নামের একটি জলাধারে নৌকার ওপর চলছিল সিনেমার শুটিং। হঠাৎ উল্টে যায় নৌকাটি। পানি কম থাকায় ৩০ জন শিল্পী ও কলাকুশলী বেঁচে গেছেন। তবে স্রোতে ভেসে গেছে ক্যামেরাসহ শুটিংয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
কান্তারা: চ্যাপ্টার ওয়ানের শুটিং চলাকালে একের পর এক এমন দুর্ঘটনায় চিন্তিত সিনেমার টিম। সিনেমার সঙ্গে যুক্ত অনেকেই এটিকে অতিপ্রাকৃতিক ঘটনা হিসেবে দেখছেন। কান্তারায় স্থানীয় দেব-দেবী ও ধর্মীয় আচার-অনুষ্ঠান উঠে এসেছে গল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে। অ্যাকশন থ্রিলার হলেও কান্তারা: চ্যাপ্টার ওয়ানে আধ্যাত্মিক বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। সিনেমাসংশ্লিষ্ট অনেকের ধারণা, তাই হয়তো শুটিংয়ে ভূতের আছর পড়েছে! একের পর এক বাধার মুখে পড়তে হচ্ছে।
অভিনেতা রামাদাস পূজারি বলেন, ‘দক্ষিণ কন্নড়ের দেব-দেবীদের নিয়ে সিনেমা তৈরি করা সব সময়ই ঝুঁকিপূর্ণ। কারণ, আত্মারা তাদের নিয়ে বাণিজ্যিক কার্যকলাপ পছন্দ করেন না।’
অন্যদিকে নির্মাতা ও অভিনেতা ঋষভ শেঠি নাকি পাঞ্জুরলি দেবীর ভক্ত! এ দেবীর আশীর্বাদ নিয়েই নাকি শুটিং চালিয়ে যাচ্ছেন। যত বাধাই আসুক, ঠিক সময়েই সিনেমাটি মুক্তি দিতে পারবেন বলে প্রত্যাশা ঋষভের। তবে একের পর এক এত বাধা সিনেমা টিমের অনেকের মনেই নাকি ভয় ধরিয়েছে।

একটি রুদ্ধদ্বার মিলনায়তন মুহূর্তের মধ্যে পরিণত হয় একটি প্রতীকী আদালতে। সেখানে বিচার হচ্ছে। কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে কে? কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র, নাকি আমাদের নীরব বিবেক? এই প্রশ্নকে কেন্দ্র করে নাটকটি ধীরে ধীরে উন্মোচন করে রাষ্ট্র, ইতিহাস, স্মৃতি এবং মানুষের অস্তিত্বের সংকটকে।
৩১ মিনিট আগে
কনসার্টে শিল্পীর গান শোনার চেয়ে স্মার্টফোনে ভিডিও ধারণেই যেন এখন বেশি ব্যস্ত থাকেন অনেক দর্শক। সেই প্রবণতার বিরুদ্ধেই ব্যতিক্রমী বার্তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন কে-পপ বয় ব্যান্ড কর্টিস। চলমান বিশ্ব সফরে মঞ্চে উঠেই তারা দর্শকদের উদ্দেশে বারবার বলছে, ‘ফোনটা নামিয়ে রাখুন।’
৫ ঘণ্টা আগে
ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় ও সফল সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়কি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন বেশ কিছু দিন আগেই। অবশ্য আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, চলচ্চিত্র সংগীতে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না।
১৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে