৩৫ বছরে থিয়েটার আর্ট ইউনিট

চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
২০০৭ সালে মঞ্চে আসে থিয়েটার আর্ট ইউনিটের ১২তম প্রযোজনা আমিনা সুন্দরী। দেশের বাইরেও প্রদর্শিত হয়েছে নাটকটি। দেখতে দেখতে শততম প্রদর্শনীর দ্বারপ্রান্তে আমিনা সুন্দরী। থিয়েটার আর্ট ইউনিটের ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে আমিনা সুন্দরী নাটকের ৯৯তম ও ১০০তম প্রদর্শনীর। একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।
চট্টগ্রামের ৩০০ বছরের পুরোনো লোককাহিনি পূর্ববঙ্গ গীতিকার নছর মালুম আর ভেলুয়া সুন্দরীর কাহিনি অবলম্বনে আমিনা সুন্দরী রচনা করেছেন এস এম সোলায়মান। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।
পুরুষশাসিত সমাজে নারীর সঙ্গে পুরুষের প্রবঞ্চনাকে উপজীব্য করে লেখা নাটকটির গল্পে দেখা যায়, পতিভক্ত আমিনা সুন্দরীর স্বামী নছর পেশায় ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে পাড়ি জমায় ভিনদেশে। স্বামীর এই বিদায়ে আমিনার জীবনে নেমে আসে বিভীষিকা। একসময় নছর বিয়ে করে বার্মা তরুণী এখিনকে।
নাটকের একপর্যায়ে দেখা যায় সম্মান ও অর্থের লোভে আমিনার মা কৌশলে আমিনাকে অন্যত্র বিয়ে দিতে চায়। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশলে রক্ষা পেলেও শেষ পর্যন্ত আমিনাকে পরাস্ত হতে হয় পুরুষশাসিত সমাজের কৌশলের কাছে। পলায়নরত আমিনা ধৃত হয় ভোলো সওদাগরের হাতে। ভোলো সওদাগরকে নানা কৌশলে অবদমিত করেও নছরের জন্যই প্রতীক্ষার প্রহর গুনতে থাকে আমিনা।
আমিনা সুন্দরী নাটকের মঞ্চ ব্যবস্থাপক কামরুজ্জামান মিল্লাত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, সংগীতা চৌধুরী, অপসরা মৌ, পল্লবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপ্লব, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজা প্রমুখ।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
২ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারের সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অজয় দেবগন। দৃশ্যম সিরিজের শেষ সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ দিয়ে বক্স অফিসে রাজত্ব শুরু করেছেন তিনি। অজয়ের অভিনয়জীবনের আগের সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৭৭ কোটি রুপির বেশি।
২ ঘণ্টা আগে